বুধবার, আগস্ট ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

রাজনীতি করতে চাই দেশের স্বার্থে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমরা এমন একটা রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে সন্ত্রাস ও অর্থের প্রভাব প্রশ্রয় পাবে না। রোববার (৬ জুলাই) সকালে নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। আখতার হোসেন বলেন, রাজনীতি করতে চাই দেশের স্বার্থে। দেশের স্বার্থ এবং জনমানুষের স্বার্থ নিয়ে যারা রাজনীতি করেন, তারা বিভক্ত হয়ে পড়েন না। তাদের মাঝে নেতৃত্বের জায়গা থেকে প্রতিযোগিতা থাকতে পারে, ভালো কাজের প্রতিযোগিতাবিস্তারিত পড়ুন

ডা. তাসনিম জারার ভাইরাল ছবি সম্পর্কে যা জানা গেল

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার হাফ প্যান্ট পরিহিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডা. তাসনিম জারার হাফ প্যান্ট পরিহিত ভাইরাল ছবিটি আসল নয়। বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার ফুল প্যান্ট পরা একটি ছবি সম্পাদনা করে এই ছবি তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে অনুসন্ধানে ‘Fariha Nishat’ নামে একটি ফেসবুক প্রোফাইলে ৩ জুলাই প্রকাশিত একটিবিস্তারিত পড়ুন

আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল

আশুরা উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে কঠোর নিরাপত্তায় রাজধানীতে তাজিয়া মিছিল শুরু করেছে শিয়া সম্প্রদায়। রোববার (৬ জুলাই) সকাল ১০টার পর পুরান ঢাকার হোসেনী দালান থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন, লালবাগ, আজিমপুর, নিউমার্কেট, নীলক্ষেত ঘুরে, সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমন্ডিতে শেষ হয়। এদিন ভোর থেকেই ঢাকাসহ আশপাশের এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের হাজারও মুসলিম জড়ো হতে থাকেন। এ সময় শোকের মিছিলে অংশগ্রহণের জন্য পরনে কালো পোশাক, মাথায় কালো পট্টি,বিস্তারিত পড়ুন

ট্রাম্পের সঙ্গে বিরোধ, দল গঠন করে মাঠে নামলেন ইলন মাস্ক

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও টেসলা-স্পেসএক্সের সিইও ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তার নতুন দলের নাম ‘আমেরিকা পার্টি’। এটি যুক্তরাষ্ট্রের প্রচলিত দুই দল—রিপাবলিকান ও ডেমোক্র্যাটের বিকল্প হিসেবে কাজ করবে। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্পর্কের অবনতি ঘটে। এর কিছুদিন পরই শনিবার (৬ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি নতুন দল গঠনের ঘোষণা দেন। মাস্ক বলেন, আমরা একদলীয় শাসনের মধ্যে বাস করছি, যেখানেবিস্তারিত পড়ুন

সন্তানের মা হতে চান ‘সিঙ্গেল’ জয়া

ব্যক্তিজীবনে দীর্ঘদিন ধরেই সিঙ্গেল অভিনেত্রী জয়া আহসান। ভালোবেসে ১৯৯৮ সালে ফয়সাল আহসানকে বিয়ে করলেও ২০১১ সালে বিচ্ছেদের পথে হাটে এই জুটি। এরপর আর নতুন করে কোনো সম্পর্কে জড়াননি জয়া। বিচ্ছেদের পর একটা লম্বা সময় কেটে গেলেও সংসারমুখী হননি অভিনেত্রী। তবে সন্তানের মা হওয়ার ইচ্ছে রয়েছে জয়ার। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। সন্তান গর্ভের না হলেও কি মা হয়ে ওঠা যায়? এই নিয়ে আলোচনা কম হয় না আমাদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার সড়কগুলোতে বেহাল দশা, জলবদ্ধতায় জনদুর্ভোগ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: সাতক্ষীরার পৌরসভার সড়কের বেহাল দশা, অল্প বৃষ্টিতে তলিয়ে যাচ্ছো অনেক এলাকা। কাদা পানিতে হয়ে পড়ে চলাচলের অনুপযোগী। পৌরসভার বিশেষ করে নিম্ন অঞ্চলের সড়ক ও ড্রেনেজের বেহাল দশায় সামান্য বৃষ্টিতেই সড়ক ও বাসা বাড়িতে পানি জমে থাকায় মানুষের ভোগান্তি যেন চরম আকার ধারণ করেছে। বর্ষাকাল আসতে না আসতেই শহরের এ অবস্থায় নাজেহাল পৌরবাসী। দীর্ঘদিন ধরে সড়ক ও ড্রেনেজের এমন বেহাল দশা থাকলেও ব্যবস্থায় উদ্যোগ নেই কর্তৃপক্ষের, এমন অভিযোগ স্থানীয়দের।বিস্তারিত পড়ুন

জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাস্তা লিখন পরিদর্শনে পুলিশ সুপার

মুহাম্মদ হাফিজ: ঐতিহাসিক জুলাই-আগস্ট-২৪ অভ্যুত্থানের এক বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা রঙের কর্মসূচি উপলক্ষে সাতক্ষীরা খুলনা রোড মোডে রাস্তা লিখন পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। শনিবার (৫ জুলাই) বিকালে শহীদ আসিফ চত্বরে শহিদদের স্মরণ, অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরা এবং নবীন প্রজন্মের কাছে এর ইতিহাস পৌঁছে দেয়ার উদ্দেশ্যে এই কর্মসূচি পালন করা হয়। যা সমাপ্তি ঘটবে ৫ আগস্ট। এসময় উপস্থিত ছিলেন আহবায়ক আরাফাতবিস্তারিত পড়ুন

গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদন

‘ওড়না কেড়ে নিয়ে হাত বেঁধে ঝুলিয়ে রাখতো, আর বলতো এখন পর্দা ছুটে গেছে’

একের পর এক ভয়াল অভিজ্ঞতা, শরীরে চিহ্ন, আর মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে এসেছেন শত শত মানুষ। কেউ কেউ ফিরে আসেননি, হারিয়ে গেছেন চিরতরে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এমন গুম, অপহরণ ও ভয়ংকর নির্যাতনের বিস্তৃত অভিযোগ এখন আর শুধু পরিবার-পরিজনের কান্নায় আটকে নেই; উঠে এসেছে গুমসংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত নথিতে। ‘আনফোল্ডিং দ্য ট্রুথ: এ স্ট্রাকচারাল ডায়াগনসিস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ইন বাংলাদেশ’ শীর্ষক ওই প্রতিবেদনে উঠে এসেছে ২৫৩ জন গুমবিস্তারিত পড়ুন

গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যারা গণহত্যা করেছে, আমরা তাদের বিচার করবো। এই বাংলার মাটিতেই শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও যেসব পুলিশরা গুলি চালিয়ে আমাদের ভাইদের মেরেছে, আমরা তার বিচার নিশ্চিত করবো। বিচার ও সংস্কারের পরেই নির্বাচন। তারা বলছে বিচার দেরি হবে, কিন্তু বিচার শুরু করতে হবে। বিচার দৃশ্যমান হতে হবে। এবং যে সরকারই আসুক না কেন, এই বিচারে কেউ হাত দিতে পারবে না।’ শনিবার (৫ জুলাই) বগুড়ায়বিস্তারিত পড়ুন

যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়: সালাহউদ্দিন

নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (৫ জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, যারা নির্বাচনে দাঁড়ালে জামানত বাজায়াপ্ত হবে, তারাই আনুপাতিক হারে নির্বাচন চায়। তারা বলছে: ‘বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে’। বিএনপির এ নেতা বলেন, ‘ছাত্রদের একটি দল বারবার নির্বাচন করব না, করব না বলছে।বিস্তারিত পড়ুন