বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডা. তাসনিম জারার ভাইরাল ছবি সম্পর্কে যা জানা গেল

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার হাফ প্যান্ট পরিহিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডা. তাসনিম জারার হাফ প্যান্ট পরিহিত ভাইরাল ছবিটি আসল নয়। বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার ফুল প্যান্ট পরা একটি ছবি সম্পাদনা করে এই ছবি তৈরি করা হয়েছে।

এ প্রসঙ্গে অনুসন্ধানে ‘Fariha Nishat’ নামে একটি ফেসবুক প্রোফাইলে ৩ জুলাই প্রকাশিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। তিনি জানান, তাসনিম জারার সঙ্গে তার তোলা একটি ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ভুয়া প্রচারণা চালানো হচ্ছে। পোস্টটিতে ভাইরাল ছবির পাশাপাশি মূল ছবিটিও যুক্ত করা হয়, যেখানে দুজনকে ফুল প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।

পরবর্তীতে ফারিহা নিশাতের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে, গত ৮ ডিসেম্বর প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবি দুইটির তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, ভাইরাল ছবির সঙ্গে মূল ছবির পটভূমি ও অন্যান্য উপাদানে উল্লেখযোগ্য মিল থাকলেও তাসনিম জারা এবং ফারিহা নিশাতের পোশাকে পার্থক্য রয়েছে।

এছাড়া ভাইরাল ছবিতে তাসনিম জারার হাতের আঙুলগুলো অসামঞ্জস্যপূর্ণ ও বিকৃতভাবে দেখা যায়, যা সাধারণত এআই দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

বর্তমানে বিভিন্ন এআই টুলের মাধ্যমে ছবির প্রেক্ষাপট অপরিবর্তিত রেখে পোশাক বা নির্দিষ্ট উপাদান সহজেই পরিবর্তন করা সম্ভব। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ভাইরাল ছবিটিও এমন প্রযুক্তি ব্যবহার করে সম্পাদিত হয়েছে বলে প্রতীয়মান হয়।

সুতরাং, তাসনিম জারার হাফ প্যান্ট পরিহিত আলোচিত ছবিটি সম্পাদিত।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল

ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর জন্য এক অন্যরকম উন্মাদনা। প্রিয় দলেরবিস্তারিত পড়ুন

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়ে এবার র‌্যাংকিংয়ে ৯৬তম স্থানেবিস্তারিত পড়ুন

  • বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • ‘ভুয়া ফটোকার্ড প্রথম কে আপলোড করেছে তা শনাক্ত সম্ভব’
  • কলেজ শিক্ষার্থী রিজওয়ানের তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
  • ৫৩ বছর পর চাঁদের পথে সফল যাত্রা