রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজনীতি করতে চাই দেশের স্বার্থে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমরা এমন একটা রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে সন্ত্রাস ও অর্থের প্রভাব প্রশ্রয় পাবে না।

রোববার (৬ জুলাই) সকালে নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, রাজনীতি করতে চাই দেশের স্বার্থে। দেশের স্বার্থ এবং জনমানুষের স্বার্থ নিয়ে যারা রাজনীতি করেন, তারা বিভক্ত হয়ে পড়েন না। তাদের মাঝে নেতৃত্বের জায়গা থেকে প্রতিযোগিতা থাকতে পারে, ভালো কাজের প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু অন্তর্দ্বন্দ্বের মতো বিষয়, পেশিশক্তির যে রাজনীতি- আমাদের রাজনীতিতে সেগুলোর কোনো স্থান নেই।

তিনি আরও বলেন, গতকাল আমরা যখন পদযাত্রা নিয়ে নওগাঁতে আসি, তখন জনমানুষের ঢল নামে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শহর। কিন্তু নওগাঁ শহরের ভেতরের রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। নওগাঁ জেলা হিসেবে তার কিছু আলাদা প্রয়োজনের জায়গা রয়েছে, আলাদা সম্ভাবনার জায়গা রয়েছে। এখানকার অবকাঠামোগত উন্নয়ন জরুরি।

তিনি বলেন, বেকারত্ব দূরীকরণ এবং জীবনমান উন্নয়নে যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। আমরা আশা করছি, নওগাঁতে এনসিপির ঘাঁটি হিসেবে গড়ে উঠবে।

এনসিপির ডাকে নওগাঁবাসীর সাড়া পাওয়ার কথাও তুলে ধরে আখতার হোসেন বলেন, সারা দেশের ন্যায় উত্তরাঞ্চলে এনসিপি সমানভাবে ছড়িয়ে পড়েছে। এখানকার রিকশাচালক থেকে শুরু করে শ্রমজীবী মানুষেরা এনসিপির বার্তা পেয়েছেন। এনসিপি শুধু তরুণদের দল—এই ধারণা নওগাঁ এসে আমাদের ভেঙে গেছে। প্রবীণ, মধ্যবয়সী, নারী-পুরুষ নির্বিশেষে সবাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শহীদ পরিবারের সদস্যরাও আমাদের কাছে এসেছেন, এটা আমাদের খুশি করেছে।

উল্লেখ্য, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় নওগাঁর একটি রেস্ট হাউস থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেন এনসিপির নেতাকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার