শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৫টায় শহরের মুন্সিপাড়াস্থ মোসলেমা আদর্শ একাডেমি প্রাঙ্গনে এলাহি বক্স ইসলামী সোসাইটি সাতক্ষীরার উদ্যোগে সাতক্ষীরা স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সাতক্ষীরা স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকালে শহরের আলামিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন এর সভাপতিতে ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ। এ সময় আরো উপস্থিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভোমরার ইউপি চেয়ারম্যানকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন ইউনিয়ন বাসী

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আশেপাশের রাস্তায় থাকা পানি নিস্কাশনের জন্য ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল গাজীকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন ইউনিয়ন বাসী। একই সাথে আগামী দুই মাসের মধ্যে স্থলবন্দর এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও জ্বরাজ্বীর্ণ রাস্তাগুলো সংস্কারের কথাও বলা হয়েছে বেশ জোর দিয়ে। শনিবার সকাল সাড়ে ১০ টায় ভোমরা স্থলবন্দর এলাকায় ইউনিয়নবাসীর ব্যানারে এসব কথা কথা বলেন জলাবদ্ধতায় নিমজ্জিত শতাধিক ভুক্তভোগী বিক্ষোভকারী। বিক্ষোভ সমাবেশে ভোমরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়কবিস্তারিত পড়ুন

বাংলাদেশ সফর বাতিল করল ভারত

বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশ সফরে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সফর স্থগিতের প্রথম সুস্পষ্ট ইঙ্গিত মেলে যখন বিসিবি তাদের সম্প্রচার স্বত্ব বিক্রির কার্যক্রম স্থগিত করে। প্রাথমিকভাবে ৭ জুলাই (সোমবার) ছিল টেকনিক্যাল বিডিংয়ের দিন, আর ১০ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল আর্থিক বিডিং। ভারতের অভ্যন্তরীণ পরিবেশও বাংলাদেশের সফরের পক্ষে অনুকূল নয়। দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটেই এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। এইবিস্তারিত পড়ুন

দণ্ডিত হলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে যারা সহযোগিতা করবে তারাও অপরাধী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের কেউ দণ্ডিত হলে তাদের আর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না। শনিবার (৫ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন দাবি করে অ্যাটর্নি জেনারেল বলেন, এই নিষিদ্ধ সত্তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছে, তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবে। এ সময় তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরাবিস্তারিত পড়ুন

একদিনে ডেঙ্গু শনাক্ত ২৯৪, মৃত্যু নেই

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীর মধ্যে অর্ধেকই আক্রান্ত হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। তবে এসময়ে ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যু হয়নি। শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনেরবিস্তারিত পড়ুন

ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

ঢাকা-রোম দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে আগস্টের শেষ সপ্তাহে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জর্জিয়া মেলোনি আগামী ৩০ আগস্ট ঢাকায় আসছেন। এই সফর হবে তার প্রথম বাংলাদেশ সফর। পাশাপাশি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইউরোপীয় কোনো দেশের সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর। গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকায় রাষ্ট্রীয় সফরে আসেন। সে সময় ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফরের বিষয়টি প্রথম আলোচনায় আসে। তার সঙ্গে সরকারের নীতিনির্ধারকদেরবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় গৃহবধূকে গনধর্ষণের অভিযোগ

বেনাপোল (যশোর) প্রতিনিধি যশোরের শার্শায় দুই সন্তানের জননী গৃহবধূ (৩৮) গনধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরদিন অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রাম্য সালিস বসিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে স্থানীয় মাতব্বররা। এ ধরনের অপরাধের বিচার গ্রাম্য সালিসে করায় স্থানীয় লোকজনের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলা উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে আমজেদ আলী,বিস্তারিত পড়ুন

‘সাকিব অবৈধ সরকারের এমপি, তা ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে’

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সদস্য ছিলেন সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন তিনি। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পতনের আগে থেকেই যে কারণে জনরোষে পড়ে গেছেন দেশের ইতিহাসের সেরা এই ক্রিকেটার। অবৈধ সরকারের সদস্য হিসেবে তার বিচার রাষ্ট্রই করবে, মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি আরও জানান, সাকিব অবৈধ সরকারের এমপি, তা ভুলে গেলে শহীদদেরবিস্তারিত পড়ুন

মিত্রদের কয়টি আসনে ছাড় দেবে বিএনপি?

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ধরে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা উঠোন বৈঠক, জনসমাবেশসহ নানা কর্মসূচি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দল ও জোটনেতাদের অনেকেই এখনও নিজের আসন নিয়ে দোদুল্যমান অবস্থায় রয়েছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ ১৭ বছর রাজপথে সক্রিয় ভূমিকায় থাকলেও নির্বাচনি আসন নিয়ে অনেকটা অনিশ্চয়তায় মিত্ররা। এজন্য এখনই বিএনপির কাছ থেকে ‘আসন সমঝোতার’ নিশ্চয়তা চায় তারা। অন্ততপক্ষে মৌখিক আশ্বাসবিস্তারিত পড়ুন