বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরার ইউপি চেয়ারম্যানকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন ইউনিয়ন বাসী

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আশেপাশের রাস্তায় থাকা পানি নিস্কাশনের জন্য ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল গাজীকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন ইউনিয়ন বাসী। একই সাথে আগামী দুই মাসের মধ্যে স্থলবন্দর এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও জ্বরাজ্বীর্ণ রাস্তাগুলো সংস্কারের কথাও বলা হয়েছে বেশ জোর দিয়ে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় ভোমরা স্থলবন্দর এলাকায় ইউনিয়নবাসীর ব্যানারে এসব কথা কথা বলেন জলাবদ্ধতায় নিমজ্জিত শতাধিক ভুক্তভোগী বিক্ষোভকারী।

বিক্ষোভ সমাবেশে ভোমরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হাসান আলী (লাল্টু) এর নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দী।

বিক্ষোভকারীরা বলেন, যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্থলবন্দর এলাকার সড়ক থেকে পানি নিষ্কাশনের কোন পদক্ষেপ গ্রহন না করা হয় তবে সময়মত আমরা ইউনিয়ন পরিষদে যাবো। সেখানে অবস্থান কর্মসূচী পালন করবো। প্রয়োজন হলে চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে উঠতে দেবোনা। ভোটের আগে আমাদের চেয়ারম্যান ছিলেন ইসরাইল, আমরাও ছিলাম ইসরাইল। কিন্তু ভোটের পরে তিনি ইসরাইল রয়েছেন ঠিকই তবে আমাদের কে বানানো হয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনের জনপদের সাথে আমাদের জনপদের হুবহু মিল হয়ে গেছে। তাকিয়ে দেখলে মনে হবে যেন আমরা ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে আছি। আমরা এ দৃশ্য আর দেখতে চাইনা। যে বরাদ্দ আপনার কাছে এসেছে তার পই পই হিসেব দিতে হবে্।

বিক্ষোভকারীরা আরো বলেন, আপনাকে চেয়ারম্যান বানানো হয়েছে এলাকার উন্নয়নের জন্য। গত ১০ বছর আপনি চেয়ারম্যানগিরি করছেন। চেয়ারম্যান হিসেবে আপনি নিজের বাড়ী যাওয়ার রাস্তা ছাড়া আর কোন কাজ করেন নি। আপনি ভোমরাকে ফিলিস্তিন বা্নিয়ে রেখেছেন। নিজের আখের গুছিয়েছেন। আপনি যদি কাজ না করেন, আমাদের কথা যদি আপনার কানে না যায় তাহলে শুনে রাখেন, আগামী ভোটের সময় মানুষ আপনাকে জুতাপেটা করবে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা জলাবদ্ধতা থেকে মু্ক্তি পেতে চাই। আমাদের দাবী ভোমরা স্থলবন্দর এলাকায় যতোগুলো রাস্তা আছে সেই রাস্তায় পানি নিষ্কাশনের জন্য পরিকল্পিত ড্রেনের ব্যবস্থা করতে হবে। দ্রুত সময়ের মধ্যে রাস্তা সংস্কার করতে হবে। তা না হলে এলাকার মানুষ চেয়ারম্যানকে বাড়ি থেকে বের হতে দেবেনা। ইউনিয়ন পরিষদে উঠতে দেবে না। অসুস্থ মা বোন কে রাস্তায় পড়ে কষ্ট পেতে হয়, অনেকের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় উল্লেখ করে বক্তারা বলেন ৮ কিলোমিটার রাস্তা আপনি কোথায় করেছেন তা দেখাতে হবে।

পার্শ্ববর্তী রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের কথা উল্লেখ করে বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার কথা তুলে ধরে অতি অল্প সময়ের মধ্যে পানি নিষ্কাশনের জন্য স্কুলের কমিটি, জনপ্রতিনিধিসহ এলাকার সচেতন মহলের দৃষ্টি আকর্ষন করেছেন।

বিক্ষোভ সমাবেশে ভোমরা ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মাহমুদুল হক মামুনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, ভোমরা ইউনিয়ন বি্এনপির যুগ্ম আহবায়ক মো. সাদ্দাম হোসেন, স্থলবন্দরের শ্রমিকদল নেতা লুৎফর রহমান, শ্রমিক নেতা আলামিন হোসেন, কৃষকদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ভোমরা স্থলবন্দর এলাকার বিশিষ্ট ফল ব্যবসায়ী নাহিদ হোসেন, ৬ নং ওয়ার্ড কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, ব্যবসায়ী আনার হোসেন, সাদেক হোসেন, জাহাঙ্গীর কবিরসহ ভোমরা ই্উনিয়নের সচেতন নাগরিক সমাজ, স্থলবন্দরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, শ্রমিক নেতৃবৃন্দ ও ভোমরার বিভিন্ন এলাকা থেকে আগত চলাচলরত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!