বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

আসন বণ্টন নিয়ে তারেক রহমানে আস্থা বিএনপির মিত্রদের

ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসন বণ্টন কিংবা সমঝোতার বিষয়ে সিদ্ধান্তের ভার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর দিতে চায় মিত্র দল ও জোট। ১৭ বছর ধরে বিএনপির আন্দোলনের সঙ্গী দলগুলোর বেশিরভাগ নেতা বলছেন, এ বিষয়ে তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নেবেন বলে তাদের বিশ্বাস। মিত্র দল ও জোটনেতারা বলছেন, আগামী বছরের ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সারা দেশে নির্বাচনি প্রস্তুতি চলছে। বিএনপির সম্ভাব্য প্রার্থীরা সব আসনেই নির্বাচনি প্রস্তুতি চালাচ্ছেন। যুগপৎ আন্দোলনের মিত্র দল ও জোটগুলোরবিস্তারিত পড়ুন

আল-জাজিরার চাঞ্চল্যকর প্রতিবেদন

বাংলাদেশিদের কিডনি পাচার হচ্ছে ভারতে!

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী অঞ্চলে গড়ে ওঠা ভয়াবহ কিডনি পাচারচক্রের ভয়াল বাস্তবতা। বিশেষ করে জয়পুরহাটের কালাই উপজেলার বাইগুনি গ্রামকে ঘিরে একটি চক্রের অস্তিত্বের প্রমাণ মিলেছে, যেখানে দরিদ্র মানুষদের অর্থের লোভ দেখিয়ে কিডনি বিক্রি করানো হচ্ছে। ভারতে কিডনি দেওয়া ৪৫ বছর বয়সি সাফিরউদ্দিন নামের এক ব্যক্তি জানান, ২০২৪ সালের গ্রীষ্মে ভারতের এক হাসপাতালে নিজের কিডনি বিক্রি করে পেয়েছিলেন মাত্র ৩.৫ লাখ টাকা। সেই অর্থ দিয়েবিস্তারিত পড়ুন

কান্নায় ক্ষোভ প্রকাশ শহীদ পরিবারের

জুলাই হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব অন্তবর্তী সরকারকেই নিতে হবে

দ্রুততম সময়ের মধ্যে জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, আহত যোদ্ধাদের দায়িত্ব নেওয়া ও জুলাই সনদ ঘোষণাসহ অন্তবর্তী সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়েছেন শহীদ পরিবার ও বিশিষ্ট নাগরিকরা। শুক্রবার বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে গণসংহতি আন্দোলন আয়োজিত ‘অভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এক অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। সম্মিলনে শহীদ মীর মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের রাজনৈতিক পরিচয় ও মত আলাদা হতে পারে, কিন্তু জাতির স্বার্থে সবাইকে এক থাকতে হবে।বিস্তারিত পড়ুন

বর্তমান সময়ে সুষ্ঠু নির্বাচনের কথা কল্পনাও করা যায় না: ডা. শফিকুর

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশটা কেউ কেউ পাটগ্রাম বানিয়ে ফেলছে, যার কারণে বর্তমান সময়ে সুষ্ঠু নির্বাচনের কথা কল্পনাও করা যায় না। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার প্রয়োজন রয়েছে। সেই মৌলিক সংস্কারের কথা আমরা বলেছি। আমরা মৌলিক সংস্কার করে ছাড়ব এবং সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। শুক্রবার বিকালে রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর রংপুর মহানগর ও জেলা কমিটির আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন

দলের নাম ভাঙিয়ে অসদাচরণ করলেই ব্যবস্থা : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অসাদাচরণ করলেই সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কেউ রেহাই পাবে না। শুক্রবার (০৪ জুলাই) বিকেলে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দলের কঠোর অবস্থানের কথা জানান। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী বলেন, আমরা স্পষ্টভাবে জানান দিতে চাই,বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে রাস্তায় নেমেছি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পাটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর হতে যাচ্ছে। এক বছরে আমাদের স্বপ্ন-আশা ছিল অনেক। আমরা বলেছিলাম দেশ পরিবর্তিত হবে। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল। দুঃখের বিষয় সে স্বপ্ন পূরণ হয়নি। বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য, নতুন দেশের জন্য, একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য নয়। আমরা সেই জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে রাস্তায় নেমেছি। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় দিনাজপুরবিস্তারিত পড়ুন

মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ

হেলাল উদ্দিন: নিজস্ব অর্থায়নে যশোর-চুকনগর মহাসড়কের দু’ধারে ফলজ, বনজ এবং ঔষাধি প্রজাতির গাছ লাগালেন বিএনপি নেতা আসাদুজ্জামান মিন্টু। বৃহস্পতিবার সকালে মহাসড়কের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিনাটোলা ফকির রাস্তা ছাতিয়ানতলা পর্যন্ত এসব গাছের চারা রোপনের উদ্বোধন করেন তিনি। প্রায় ৫শ’ গাছ রোপনের লক্ষ্যে তিনি নিজ উদ্যোগে এই কর্মসূচী গ্রহন করেছেন। জানাযায়- ২০২১ সালে যশোর-চুকনগর মহাসড়ক দুই লেনে উন্নিত করার সময় মহাসড়কের দুই ধারের গাছগুলো কেটে ফেলা হয়। এরপর থেকে সরকারি উদ্যোগেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির অঙ্গ সংগঠেনের তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভা

কলারোয়ায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠেনের নেতৃবৃন্দদের নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই ২০২৫) বিকেলে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনে ওই সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলায় তারুণ্যের সমাবেশ করার প্রস্তুতি হিসেবে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল, মৎস্যজীবীদলের নেতৃবৃন্দকে নিয়ে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান মনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপিরবিস্তারিত পড়ুন

বেতন ১৫-২০ হাজার টাকা, তবু পুরো আয় দিয়ে গরীব ও অভাবীদের খাওয়ান!

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দুপুর বেলা অসহায়দের বিনামূল্যে খাবার খাওয়ান সাতক্ষীরায় পার্সেল বয় বাবু। বৃহস্পতিবার (৩ জুলাই) সরেজমিনে গিয়ে জানা যায়, বাবু গাজী নাম হলেও সবাই তাকে ‘পার্সেল বয় বাবু’ নামে ডাকেন। সাতক্ষীরার পৌর শহরের কাটিয়া লস্কর পাড়ার আব্দুল মান্নানের ছেলে তিনি। তাঁর থেকে জানা যায় দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে তিনি ও তার পরিবারের সদস্যদের (মা ও স্ত্রী) সহযোগিতায় বিনামূল্যে মানুষের খেদমত করারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পিকআপের চাপায় ভ্যানচালক নিহ*ত, আহ*ত-১

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে দ্রুতগামী পিকআপের চাপায় সুলতান আলী (৫৬) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে উদয় ঢালী নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী। সাতক্ষীরার আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের নিতাই ঢালীর পুত্র আহত উদয় ঢালী (৩৮) জানান, শুক্রবার সকালে কচুয়া চেয়ারম্যানের মোড় থেকে ভ্যানযোগে তিনি মাদুর নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। এর মাঝে সকাল সাড়ে ৭টার দিকে ব্রহ্মরাজপুরের হেলালের ভাটার মোড়ের কাছে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপের চাপায়বিস্তারিত পড়ুন