সেপ্টেম্বর, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
শার্শা সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে নারী-পুরুষ আটক

যশোরের শার্শা উপজেলায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা চালানোর সময় দুই নারী ও দুই পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে গোগা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কয়েকজন নারী-পুরুষ পাসপোর্ট ও ভিসা ছাড়া সীমান্ত অতিক্রমের চেষ্টা করবে। এ তথ্যের ভিত্তিতে গোগা ক্যাম্পের টহলদল সীমান্তে অবস্থান নেয়। পরে ভারত প্রবেশের চেষ্টা করার সময় চারজনকে আটকবিস্তারিত পড়ুন
বাংলাদেশে জামায়াতের উত্থানে শঙ্কিত হর্ষবর্ধন শ্রিংলা

ভারতের সাবেক পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও, যেকোনো শক্তি যদি ভারতের মূল স্বার্থের বিরুদ্ধে কাজ করে তবে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বৃহস্পতিবার নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত “Are We Prepared for the Bangladesh Elections?” শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। শ্রিংলা বাংলাদেশে জামায়াতে ইসলামী দলের ভূমিকাকে উল্লেখ করে বলেন, একটি চিতা তার দাগ বদলায় না—তেমনি জামায়াতও তার চরিত্র বদলাবে না। তিনিবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধ*র্ষণের অভিযোগে আ*টক-৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এঘটনা ঘটে। গুরুতর অসুস্থ শিশুটিকে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতিতে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃত ৩ কিশোর কালিগঞ্জের পিরোজপুর বস্তির বাসিন্দা। ভুক্তভোগী শিশুটির মা জানান, বৃহস্পতিবার বিকেলে তার মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী তিন কিশোর খেলার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে পরিত্যক্ত একটি ঘরেবিস্তারিত পড়ুন
ইসরাইলের ঔদ্ধত্যে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন তারেক রহমান

মধ্যপ্রাচ্যকে ক্রমেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল। গাজায় গণহত্যার সঙ্গে লেবানন, সিরিয়া, ইয়েমেনের মতো দেশে একের পর এক বিমান হামলা চালাচ্ছে তারা। সবশেষ কাতারের রাজধানী দোহায় ইসরাইলের বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছেন কাতার ও ফিলিস্তিনের বেশ কয়েকজন নাগরিক। ইসরাইলের এমন ঔদ্ধত্যের কারণে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল পৌনে পাঁচটায় দেওয়া এক ফেসবুকবিস্তারিত পড়ুন
আপাতত বন্ধ জাকসুর ভোট গণনা

আপাতত বন্ধ রয়েছে জাকসু নির্বাচনের ভোট গণনা কার্যক্রম। ওএমআর নাকি ম্যানুয়াল, কোন পদ্ধতিতে ভোট গণনা হবে তা নিয়ে চলছে রির্টানিং কর্মকর্তাদের জরুরি সভা। জরুরি এ সভা শেষে জানানো হবে সিদ্ধান্ত। ওএমআর পদ্ধতিতে গোনা না হলে, বাকি ৩টি হলের গণনা বন্ধ থাকবে। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা নিয়ে ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থী এবং পদপ্রার্থীরাও। এর আগে, গতকাল সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওএমআর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদলসহবিস্তারিত পড়ুন
জামায়াতে ইসলামির প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে: ইজ্জত উল্লাহ

আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা: জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহা: ইজ্জত উল্লাহ বলেছেন, অতীতের তুলনায় বর্তমানে জামায়াতে ইসলামির প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। মানুষ দেশকে নতুন আঙ্গিকে দেখতে চায়। দেশের আমানত তারা জামায়াতে ইসলামীকে তুলে দিতে চায়। আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, রাজনৈতিক পরিসর মারাত্মকভাবে সংকুচিত করেছে এবং তাদের বিগত ১৫ বছরের স্বৈরাচারী ও লুটপাটের শাসনামলে বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে।বিস্তারিত পড়ুন
১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও কাজ করতে শুরু করেছে। আশা করছি ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরায় ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের পৈতৃক বাড়ি পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, ‘বর্ষার মৌসুম শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন। ১৭ বছর ধরেবিস্তারিত পড়ুন
দায়িত্বে বর্ষপূর্তি..
মানুষের কাছের মানুষ কলারোয়ার মানবিক ইউএনও জহুরুল ইসলাম

তার প্রথম পরিচয় তিনি জনবান্ধব ও মানবিক। তিনি জনপ্রতিনিধি নন, তবে জনপ্রতিনিধির মতোই জনপ্রিয়। তিনি একাধারে উপজেলার শীর্ষ সরকারি কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার প্রশাসকের দায়িত্বে। বিভিন্ন ইউপিতে চেয়ারম্যান না থাকার কারণে সেখানেও জনপ্রতিনিধির মতোই কর্মযজ্ঞতা চালাচ্ছেন। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম। ১১ সেপ্টেম্বর কলারোয়ার ইউএনও হিসেবে তাঁর একবছর পূর্ণ হলো। ২০২৪ সালে দেশের পটপরিবর্তনের পর ১১ সেপ্টেম্বর তিনি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণবিস্তারিত পড়ুন
এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সাবেক এমপি হাবিব

সেলিম হায়দার, তালা: “আমি এই মাটির সন্তান, আপনাদের সন্তান। এলাকায় উন্নয়নের জন্য আপনাদের কর্মী হয়ে থাকতে চাই, অতীতে তার প্রমাণ আমি রেখেছি”— বলেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাবিবুল ইসলাম হাবিব বলেন, “জালালপুর ইউনিয়ন বিএনপির দুর্ভেদ্য ঘাঁটি। বিএনপির প্রতিষ্ঠাতার বাড়িও এই ইউনিয়নে। বিগতবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূজা উদযাপন ফ্রন্টের সম্মেলনে বিএনপি নেতা ডা. শহিদুল আলম

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।। সাতক্ষীরা আশাশুনিতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের মনোয়নয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. শহিদুল আলম। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার আহবায়ক তুষার কান্তি বোষ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ওবিস্তারিত পড়ুন

