শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে পূজা উদযাপন ফ্রন্টের সম্মেলনে বিএনপি নেতা ডা. শহিদুল আলম

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।। সাতক্ষীরা আশাশুনিতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের মনোয়নয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. শহিদুল আলম।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার আহবায়ক তুষার কান্তি বোষ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ও জজকোর্টের জিপি এড. অসীম কুমার মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন আহবায়ক ও জজকোর্টের এপিপি এডভোকেট সুনীল কুমার ঘোষ।

এসময় আরো বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন কুমার সরকার প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার সদস্য সচিব প্রীতিষ রায়।

প্রধান অতিথি ডা. শহিদুল আলম এসময় বলেন, গত ৫ আগস্টের সময় যে সব ঘটনা গুলো ঘটলো এতে আমরা মর্মাহত হয়েছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনো ধরনের নির্যাতন যেন না হয়। এই পবিত্র দায়িত্ব আমাদের সবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আমরা সবাই আপনাদের পাশে আছি। আপনাদের যেকোনো ধর্মীয় অনুষ্ঠান বা পূজা-পার্বণ যাতে নির্বিঘে‌ সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, শান্তি ও নিরাপত্তার জন্য আমরা আপনাদের পাশে আছি এবং আগামীতেও থাকবো।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়