রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের শরীরচর্চা শিক্ষক’র বিদায় সংবর্ধনা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের শরীরচর্চা শিক্ষক মো: সামছুল হুদা কবীর খোকন এর অবসরজনিত (পিআরএল) বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২ টা হতে শিক্ষক মিলনায়তনে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের দীর্ঘদিনের শরীরচর্চা শিক্ষক সামছুল হুদা কবীর (খোকন)।
ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মনিরজ্জামান (মহসিন) এর সঞ্চালনায় বক্তব্য দেন গণিত বিষয়ের প্রধান আকরাম হোসেন, রসায়ন বিষয়ের প্রধান স্বপন কুমার মন্ডল, সমাজকর্ম বিষয়ের প্রভাষক নাজমুল হুদা ডালিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এস এম ফিরোজ আহমদ, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক আলহাজ্জ আমিনুর রহমান, ইসলামের ইতিহাসের প্রভাষক আনোয়ারা খাতুন, জীববিজ্ঞানের শিক্ষক আবু তালেব প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পদার্থ বিষয়ের শিক্ষক নাসিরউদ্দিন এবং গীতা পাঠ করেন প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের অন্যান্য বিভাগীয় প্রধান, শিক্ষক পর্ষদের কোষাধ্যক্ষ ও প্রভাষক শাহজাহান কবীর সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান