শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি

শার্শা (যশোর) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে যশোরের শার্শায় গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালির আয়োজন করেছেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল, পুটখালী ও গোগা ইউনিয়নের বিভিন্ন বাজারে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেন। শতাধিক মোটরসাইকেল অংশ নেয় র‍্যালিতে, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গণসংযোগ কর্মসূচিতে একত্রিত হয়। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

গণসংযোগ শুরুর আগে আবুল হাসান জহির আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত পুটখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল খালেকের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা হাসান জহির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির প্রয়োজনে বহু আগেই রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছেন। এর মূল লক্ষ্য হলো নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন। আজ আমরা সেই বার্তা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। বর্তমান স্বৈরাচারী শাসন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। দেশকে রক্ষা করতে হলে এই কর্মসূচি বাস্তবায়ন অপরিহার্য।

গণসংযোগ ও র‍্যালিতে উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন, আহম্মদ আলী শাহিন, আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মণ্টু, আনোয়ার হোসেন বাবু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেনসহ ইউনিয়ন বিএনপির নেতারা অংশ নেন।

এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন, যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন এবং ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন