শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘ*র্ষে মারাত্মক আহ*ত-২

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার বাইপাস সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন মারাত্মক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে সাতক্ষীরার বাইপাস সড়কের জামতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- আলম সাধু চালক তোফাজ্জেল হোসেন (৫৫) ও মাছ ব্যবসায়ী রুহুল আমিন। আলম সাধু চালক তোফাজ্জেল হোসেন যশোর জেলার মনিরামপুর উপজেলার দুর্গাডাঙ্গা গ্রামের বাসিন্দা আবু মুছার ছেলে এবং মাছ ব্যবসায়ী রুহুল আমিনের বাড়ী কেশবপুর উপজেলায়। উভয়ের মাথায় বেশী আঘাত লেগেছে বলে জানা গেছে। তবে মাছ ব্যবসায়ী রুহুল আমিনের অবস্থা খুবই খারাপ।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনায় রেফার্ড করা হয়েছে।

তবে ট্রাকের চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। দূঘটনা কবলিত ট্রাকের নাম্বার: ঢাকা মেট্রো- ১২-৪১৪০। ট্রাকটির সামনের গ্লাসসহ বিশেষ বিশেষ অংষ ভেঙে ও দুমড়ে-মুচড়ে গেছে এবং ট্রাকটি বাইপাস সড়কের পাশের পুকুরে পড়ে যায়।

স্থানীয়রা জানায়, মাছ বোঝাই আলমসাধুকে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক সজোরে ধাক্কা দিলে চালক ও মাছ ব্যবসায়ী ছিটকে পড়ে মারাত্মক আহত হন। এসময় মাছের ড্রাম ভেঙে মাছ ছড়িয়ে পড়ে সড়কজুড়ে।

এদিকে দুর্ঘটনার পর আলমসাধুতে থাকা মাছের ক্ষতি রোধকল্পে স্থানীয়রা সেগুলো কুড়িয়ে পাশের বাজারে বিক্রির জন্য নিয়ে যায়। সংবাদ পেয়ে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আহমেদ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান।

এ বিষয়ে তিনি বলেন- দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি পুকুর থেকে উদ্ধার করত: জব্দ দেখিয়ে সাতক্ষীরা সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ

সাতক্ষীরা-২ এর সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নের আমাদের সকলকেবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি : প্রতিবন্ধকতা যেন জীবনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে এইবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনওর সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময়
  • সাতক্ষীরায় ৬৩ চালককে প্রশিক্ষণ ও সচেতনতামূলক রোড শো
  • সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার চিমনি ধ্বংস
  • সাতক্ষীরায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ
  • সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি
  • নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল