সেপ্টেম্বর, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ডাকসু নির্বাচনে জয়ী হলেন যারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টি পদেই জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সদস্যরা। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) ১২টি সম্পাদকীয় পদ পেয়েছে তারা। ১৩টি সদস্য পদের মধ্যে ১১টিই পেয়েছে তারা। বাকি পাঁচটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা মো. জসীম উদ্দিন। ডাকসু নির্বাচনে ভিপি পদেবিস্তারিত পড়ুন
ঢাবির ইতিহাসে প্রথম ডাকসু নির্বাচনে জয়ী স্বামী-স্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম স্বামী-স্ত্রী একই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করে শুধু নজিরই স্থাপন করেননি, বরং দুজনেই নিজ নিজ পদে জয়লাভ করে নতুন এক চমক সৃষ্টি করেছেন। ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে প্রার্থী হয়েছিলেন এই দম্পতি। এই নির্বাচনে উম্মে ছালমা কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তার স্বামী রায়হান উদ্দিন লড়েন সাধারণ সদস্য (এজিএস) পদে। তারা দু’জনই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।বিস্তারিত পড়ুন
যে মতেরই হোক না, সবাই একসঙ্গে কাজ করবো: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন সাদিক কায়েম। জয়ের এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন। তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবো।’ যারা একসঙ্গে নির্বাচন করেছেন তারা প্রত্যেকে উপদেষ্টা বলেন, ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, তারা আমাদের পরামর্শ দেবেন। জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামীবিস্তারিত পড়ুন
ডাকসু নির্বাচনে কে কোন পদে জয়ী হলেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো আজ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভিপি, জিএস, এজিএসসহ ডাকসুতে পদ আছে মোট ২৮টি। এর মধ্যে এবার ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের ৯টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হলেন। বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ২৮টি পদের মধ্যে সদস্যপদ হলো ১৩টি। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার পর সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা মো. জসীমবিস্তারিত পড়ুন
চূড়ান্ত ফল ঘোষণা
ডাকসু নির্বাচনে সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েমকে ভিপি হিসেবে জয়ী ঘোষণা করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দেখা গেছে, ১৮ হলের মোট ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন পাঁচ হাজার ৬৫৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন দুই হাজার ৫৪৯টি, বৈষম্যবিরোধী শিক্ষার্থীবিস্তারিত পড়ুন
ডাকসু নির্বাচনে জয়ের পথে শিবিরের সাদিক কায়েম ও ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি ও জিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা জয়ী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে। ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ জয়ের পথে রয়েছেন। এছাড়া এসব হলের প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের এজিএস পদে মহিউদ্দিন খান। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ১৬টি হলের প্রাপ্ত ফলাফল থেকে এমন আভাস মিলেছে। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হয় মিনিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক ব্যক্তির সাঁজা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে আব্দুস সামাদ (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আটকের পর ভ্রাম্যমান আদালতে তার এক মাসের সাঁজা হয়। তিনি সাতক্ষীরা পৌরসভার রসুলপুর এলাকার বাসিন্দা। পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান,সাতক্ষীরায় পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল পদের জন্য পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার পর আব্দুস সামাদ বেশ কয়েকজন প্রার্থীর কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়েছে।বিস্তারিত পড়ুন
শ্যামনগরে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শ্যামনগর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে শ্যামনগর উপজেলা মহিলা দল নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো। এ সময় কেক কাটা আলোচনা সভা ও র্যালিসহ বিভিন্ন কার্যক্রম এর মাধ্যমে আরম্বরপূর্ণ অনুষ্ঠান উদযাপিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র অন্যতম সদস্য এডভোকেট আশেক ইলাহি মুন্না, সাবেক ছাত্রনেতা আজিজুরবিস্তারিত পড়ুন
মনিরামপুরের রোহিতায় পুকুর থেকে ছাত্রীর অর্ধউ*লঙ্গ লা*শ উদ্ধার

হেলাল উদ্দীন: যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের একটি পুকুর থেকে মাহমুদা সিদ্দিকা নামের ১৩ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীর অর্ধউলঙ্গ লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা জানান- গত সোমবার দুপুরে মাদরাসা থেকে ফেরার পথে বাড়ির পাশে একটি দোকান থেকে মালিকের অনুপস্থিততে প্যাকেটে হাত দিয়ে রুটি নেয় সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরী। দোকানের পাশের এক নারী দেখতে পেয়ে চিৎকারবিস্তারিত পড়ুন
বেনাপোলে অ*স্ত্র ঠেকিয়ে ফিল্ম স্টাইলে স্কুল ছাত্রীকে অ*পহরণের অভিযোগ

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে মাকে মেরে ৭ম শ্রেনীর এক ছাত্রীকে স্কুলের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে ফিল্ম স্টাইলে অপহরন করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে ১২টার সময় বেনাপোল কাগমারি কিন্ডার গার্ডেন স্কুলের সামনে। এ ঘটনায় অপহরনকারী দূর্বৃত্তদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ হলেও গত ২ দিনে অপহৃত ঐ ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পোর্ট থানা পুলিশ। অভিযোগে জানা গেছে, শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের জাহিদ হোসেনর মেয়ে জাকিয়া পারভীন (১৫)বিস্তারিত পড়ুন

