সেপ্টেম্বর, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
নির্বাচনে সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরার বিষয়ে ‘করণীয় কিছু’ নেই: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বা বডিওর্ন ক্যামেরা ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এ বিষয়ে তাদের কোনো করণীয় নেই। গত ৮ সেপ্টেম্বর ইসির উপসচিব রাশেদুল ইসলামের স্বাক্ষর করা এক চিঠিতে এই সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। এতে বলা হয়, গত ৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লজিস্টিকসহ কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে অনুষ্ঠিত সভার আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছেবিস্তারিত পড়ুন
আগামী সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্র স্থাপনের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ব্রিফিংকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমাদের রোডম্যাপের আওতায় আজ ভোটকেন্দ্রের সংখ্যাগত একটি হিসাব প্রকাশ করছি। বর্তমানে ১০টি অঞ্চলের আওতায় ৬৪ জেলায় ৩০০ আসনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। এবার গড়েবিস্তারিত পড়ুন
হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর, বাড়বে না সময়

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবর শেষ হবে। এই সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে ২০২৬ সালের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবর ২০২৫ সালে শেষ হবে। এই সময়সীমা আর বৃদ্ধি করা হবে না। উল্লেখ্য, আগামী বছর বাংলাদেশ থেকেবিস্তারিত পড়ুন
পরিবর্তন চাইছে এশিয়ার ক্ষুব্ধ জেন-জি

প্রথমে বাংলাদেশ। তারপর ইন্দোনেশিয়া। এখন নেপাল। দক্ষিণ এশীয় অঞ্চলের সর্বশেষ সরকারবিরোধী বিক্ষোভে কেঁপে উঠল হিমালয়ের দেশটি। এসবের নেতৃত্বে বেশিরভাগই তরুণ। নেপাল সরকার ফেসবুক, এক্স এবং ইউটিউবসহ কয়েক ডজন সোশ্যাল-মিডিয়া পরিষেবা নিষিদ্ধ করার পর বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। কিন্তু ক্ষতি যা হওয়ার হয়ে গেছে – বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রায় ১৯ জন নিহত এবং শত শত আহত হয়। এরপর আন্দোলন তীব্র হয় এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। প্রতিবাদ আন্দোলনগুলো স্ফুলিঙ্গের মাধ্যমেবিস্তারিত পড়ুন
বিক্ষোভের সময় লুট হওয়া অস্ত্র সমর্পণের আহ্বান নেপালের সেনাবাহিনীর

নেপালে জেন-জি বিক্ষোভের সময় লুট হওয়া বা হারিয়ে যাওয়া অস্ত্র, গোলাবারুদ বা নিরাপত্তা সরঞ্জাম সমর্পণের জন্য আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার (১০ সেপ্টেম্বর) নেপালের হিমালয় টাইমস এ খবর জানিয়েছে। জনসংযোগ ও তথ্য অধিদপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী অনুরোধ করেছে, যাদের কাছে এই ধরনের অস্ত্র আছে, তারা যেন তাৎক্ষণিকভাবে নিকটতম নিরাপত্তা সংস্থা বা নিরাপত্তাকর্মীদের কাছে হস্তান্তর করে। হিমালয় টাইমস জানায়, আবেদনে জনসাধারণকে এই অস্ত্রের অপব্যবহার সম্পর্কিত তথ্য দেওয়ার এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিলম্ববিস্তারিত পড়ুন
ডাকসু নির্বাচন : বিজয়ীদের অভিনন্দন বিএনপির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (১০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য দেয়ার সময় তিনি এ অভিনন্দন জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, ডাকসুতে যারা বিজয়ী হয়েছে, তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। গণতন্ত্রের রীতি হবে সবাইকে অভিনন্দন জানানো। কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে। যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে। তিনি বলেন, ডাকসু-চাকসু যাই হোক, এখানকারবিস্তারিত পড়ুন
১০ ভোটও পাননি ২১ ভিপি প্রার্থী, যে যত ভোট পেলেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ৪৪ জন প্রার্থী ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে অধিকাংশ প্রার্থী ভোট পেয়েছেন খুবই কম। তিনজন প্রার্থী মাত্র একটি করে ভোট পেয়েছেন। একটি করে ভোট পাওয়া ভিপি প্রার্থীরা হলেন— সুজন হোসেন, রাকিবুল হাসান, রাসেল হক। ডাকসুতে ভিপি পদে নির্বাচন করে ১০ ভোটের বেশি পাননি এমন প্রার্থীর সংখ্যা ২১ জন। এছাড়া ৫০টির নিচে ভোট পেয়েছেন আরও ১১ জন ভিপি প্রার্থী। ১০ ভোটের বেশি পাননি যারা আসিফ আনোয়ারবিস্তারিত পড়ুন
ডাকসু নির্বাচনে ভিপি পদে ১, ২ ও ৩টি করে ভোট পেলেন যারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে লড়েছেন ৪৫ জন প্রার্থী। তারা সব মিলিয়ে ২৯ হাজার ২৫৯ ভোট পেয়েছেন। এই ৪৫ প্রার্থীর মধ্যে তিনজন মাত্র একটি করে ভোট পেয়েছেন। তারা হলেন—মো. সুজন হোসেন, রাকিবুল হাসান ও রাসেল হক। আরও তিনজন প্রার্থী মো. নাছিম উদ্দীন, মো. সোহানুর রহমান ও মো. হাবিবুল্লাহ দুটি করে ভোট পেয়েছেন। তিনটি করে ভোট পেয়েছেন আরও তিনজন প্রার্থী। তারা হলেন—মো. মুদাব্বীর রহমান, মো. হেলালুর রহমানবিস্তারিত পড়ুন
স্ত্রীর চিকিৎসায় সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১০ আগস্ট) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা ছাড়েন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিবের সহধর্মিণী রাহাত আরা বেগম চিকিৎসকের শিডিউল আগেই নেওয়া ছিল। সেই অনুযায়ী আজ চিকিৎসার জন্য উনারা সিঙ্গাপুর গিয়েছেন। তিনি বলেন, সকাল ৮টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর উদ্দেশে রওনাবিস্তারিত পড়ুন
শ্যামনগরে মাদরাসা শিক্ষার্থীদের ফুটবল উপহার দিলো রিপোর্টার্স ক্লাব

শ্যামনগর প্রতিনিধি: মাদক কে না বলি,খেলা খুলাকে আকড়ে ধরি- এ প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন যুব সংগঠন গুলোর মধ্যে ফুটবল সহ খেলা ধুলার বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে চলেছে সংগঠনটির সদস্যরা। মঙ্গলবার বিকালে শ্যামনগর পৌরসভার ৬নং ওয়ার্ডের মাহমুদপুর কারিনিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে ফুটবল উপহার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ,প্রচার সম্পাদক মোঃ রাজু আহমেদ,সদস্য হযরতবিস্তারিত পড়ুন

