শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০ ভোটও পাননি ২১ ভিপি প্রার্থী, যে যত ভোট পেলেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ৪৪ জন প্রার্থী ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে অধিকাংশ প্রার্থী ভোট পেয়েছেন খুবই কম। তিনজন প্রার্থী মাত্র একটি করে ভোট পেয়েছেন। একটি করে ভোট পাওয়া ভিপি প্রার্থীরা হলেন— সুজন হোসেন, রাকিবুল হাসান, রাসেল হক।

ডাকসুতে ভিপি পদে নির্বাচন করে ১০ ভোটের বেশি পাননি এমন প্রার্থীর সংখ্যা ২১ জন। এছাড়া ৫০টির নিচে ভোট পেয়েছেন আরও ১১ জন ভিপি প্রার্থী।

১০ ভোটের বেশি পাননি যারা

আসিফ আনোয়ার অন্তিক ৫ ভোট, জালাল আহমেদ ওরফে জ্বালাময়ী জালাল (প্রার্থিতা বাতিল) ৮ ভোট, দ্বীন মোহাম্মদ সোহাগ ৬ ভোট, মাহদী হাসান ৯ ভোট, মুহাম্মদ আবু তৈয়ব ১০ ভোট, আজগর ব্যাপারী ৬ ভোট, শাফি রহমান ৬ ভোট, আতাউর রহমান শিপন ৫ ভোট, আবুল হোসাইন ৭ ভোট, উজ্জ্বল হোসেন ৬ ভোট, নাছিম উদ্দিন ২ ভোট, ফয়সাল আহমেদ ৪ ভোট, মুদাব্বীর রহমান ৩ ভোট, রাসেল মাহমুদ ৭ ভোট, সোহানুর রহমান ২ ভোট, হাবিবুল্লাহ ২ ভোট, হেলালুর রহমান ৩ ভোট, জান্নাতী বুলবুল ৬ ভোট, যায়েদ বিন ইকবাল ৭ ভোট, রিয়াজ উদ্দিন আহমেদ ৮ ভোট, শাহ জামাল সায়েম ৩ ভোট।

৫০টির নিচে ভোট পেয়েছেন ১১ জন

আব্দুল ওয়াহেদ পেয়েছেন ২৭ ভোট, আরিফুল ইসলাম ২৩ ভোট, ছাদেক হোসেন ৩৯ ভোট, জাহিদ হাসান ১৭ ভোট, তাহমিনা আক্তার ২৬ ভোট, মারজিয়া হোসেন জামিলা ৩৫ ভোট, দেলোয়ার হোসেন ১২ ভোট, নাইম হাসান ২৪ ভোট, রাহুল দেব রায় ২০ ভোট, সুমিত সেন ১৪ ভোট, আল-আমিন ইসলাম পেয়েছেন ১০ ভোট।

বেশি ভোট পেয়েছেন ৯ জন

বাকি ৯ জন প্রার্থী ভিপি পদে কিছুটা বেশি ভোট পেয়েছেন। তাদের মধ্যে ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩ হাজার ৮৮৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। চতুর্থ অবস্থানে থাকা উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট, পঞ্চম অবস্থানে থাকা আব্দুল কাদেরের ভোট ১ হাজার ১০৩টি।

জামালউদ্দীন খালিদ পেয়েছেন ৫০৩ ভোট, বিন ইয়ামীন মোল্লা ১৩৬ ভোট ও শেখ তাসনিম আফরোজ ইমি ৬৮ ভোট, ইয়াছিন আরাফাত ৬২ ভোট।

একই রকম সংবাদ সমূহ

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ

দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনেরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী