শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনে সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরার বিষয়ে ‘করণীয় কিছু’ নেই: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বা বডিওর্ন ক্যামেরা ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এ বিষয়ে তাদের কোনো করণীয় নেই।

গত ৮ সেপ্টেম্বর ইসির উপসচিব রাশেদুল ইসলামের স্বাক্ষর করা এক চিঠিতে এই সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। এতে বলা হয়, গত ৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লজিস্টিকসহ কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে অনুষ্ঠিত সভার আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে এবং এর অনুলিপি মন্ত্রিপরিষদ সচিবকেও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। ওই নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৪৮টি এবং ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে যাবে এবং ভোটকক্ষ প্রায় ২ লাখ ৮০ হাজার হতে পারে বলে জানিয়েছে ইসি। আসন্ন নির্বাচনে মোট ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন নির্বাচন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও করছে সংস্থাটি।

একই রকম সংবাদ সমূহ

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হকবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
  • ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা ওসি গ্রেফতার
  • গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী