শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেপ্টেম্বর, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

শার্শার গ্রামেগঞ্জে বিএনপির প্রচার মিছিল, জনতার হাতে ৩১ দফার বার্তা

রাষ্ট্র কাঠামো সংস্কার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি তৃণমূলে তুলে ধরতে শার্শায় প্রচার মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। নিজামপুর, গোড়পাড়া, সাড়াতলা, পাকশিয়া, কাশিপুর, লক্ষণপুর, শিকারপুর, বাহাদুরপুর ও বোয়ালিয়া গ্রামে একে একে মিছিল বের হয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দেওয়া হয়। নেতৃত্বদানকারী বিএনপি নেতা খায়রুজ্জামান মধু বলেন, দেশকে ফ্যাসিবাদীবিস্তারিত পড়ুন

যশোরের মনিরামপুরে শিয়ালের কামড়ে কিশোরের মৃ*ত্যু

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুরে সাগর হোসেন (১৩) নামের এক কিশোর শিয়ালের কামড়ে মারা গেছে। সে পৌর এলাকার জয়নগর গ্রামের গফফার হোসেনের ছেলে। স্থানীয়রা ও তার পরিবার জানায়- প্রায় তিন মাস আগে সাগরকে শিয়ালে হাচড়ে দেয়। তবে এ ঘটনা কাউকে জানায়নি সে। কোনো ধরনের চিকিৎসাও নেওয়া হয়নি। গত সোমবার সকালে হঠাৎ জ্বরে আক্রান্ত হলে সাগর নিজেই পরিবারের কাছে শিয়ালের হাচড়ানোর বিষয়টি প্রকাশ করে। এরপর পরিবার সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ১২ কেজি গাঁজাসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ১২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে শার্শা থানাধীন রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের কওছার মোড়লের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম রামচন্দ্রপুর এলাকায় জুলফিকার আলী ভুট্টোর বসত বাড়িতে অভিযান চালিয়ে ১২ কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করে। এসময় বসত বাড়িতে মাদকদ্রব্য গাঁজা সংরক্ষণের অপরাধেবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পাঁচ বাংলাদেশি আটক

যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পাঁচ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শার্শার কায়বা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার নলতা এলাকার মৃত ঝাড়ু বিশ্বাসের ছেলে মকছেদ আলী বিশ্বাস (৬৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ এলাকার এনামুল শেখের ছেলে আকাশ হোসেন (২৩), মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকার জালাল মোল্লার মেয়ে সালেহা আক্তার প্রিয়া (২৭), ঢাকা জেলার মিরপুর এলাকারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৯-১৫ বছর বয়সী ৫লাখ শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে

নিজস্ব প্রতিনিধি: টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে কনফারেন্স রুমে সিভিল সার্জন ডা. আব্দুস সালাম এর সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ঘেরের আইলে সবজি চাষে নতুন সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি: মাছের ঘেরের চারপাশে ঝুলছে লাউ, করলা, শিম আর উচ্ছে। ঘেরের বেড়ি যেন সবুজে ঢাকা টানেল। সাতক্ষীরার বিভিন্ন উপজেলার গ্রামীণ জনপদে এখন এমন দৃশ্যই চোখে পড়ে। জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর জেলায় ঘেরের বেড়িতে সবজি চাষ হয়েছে ৯৩৬ হেক্টর জমিতে। গত বছর এই পরিমাণ ছিল ৮৭১ হেক্টর। অর্থাৎ এক বছরে বেড়েছে ৬৫ হেক্টর। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে কালিগঞ্জ উপজেলায়। সাতক্ষীরা সদর উপজেলার কৃষক আবদুল জলিলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভেজাল সার তৈরির অভিযোগে ১ ব্যক্তিকে জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার বিনেরপোতায় বিসিক শিল্পনগরীতে ভেজাল প্রাণি ও মাছের খাবার এবং কৃষিতে ব্যবহৃত সার তৈরি করার অভিযোগে রকিবুল ইসলাম নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এর আগে বুধবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম উপজেলা কৃষি কর্মকর্তাদের সাথে নিয়ে রকিবুলের কারখানায় অভিযান চালায়। এসময় তাঁর কারখানা থেকে ২ বস্তা ফিস জেল,৬০ বস্তা সালফার,৮৫ কার্টুন টপজিংক,৬০ কার্টুন ইকোজিংক প্লাস, ২০ কার্টুন ওয়াটার ক্লেয়ার ও মিশ্রণ করা যন্ত্রসহবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো : ছাত্রদলের আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন আবিদুল ইসলাম খান। এই পদে তিনি দ্বিতীয় সর্বোচ্চ (৫,৭০৮) ভোট পেয়েছেন। বুধবার বিকালে ফেসবুকে এক পোস্টে নিজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরলেন তিনি। আগামী বছরের ডাকসু নির্বাচন কেমন হবে তারও ইঙ্গিত দিলেন আবিদ। ছাত্রদলের ঢাবি শাখার এই যুগ্ম-সাধারণ সম্পাদক প্রতিশ্রুতি দিয়ে বলেন, সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো, ইনশাআল্লাহ। এর প্রতিফলন আপনারাবিস্তারিত পড়ুন

ডাকসু নির্বাচনে হেরেও প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পাননি ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। ঢাবি শিক্ষার্থীদের এ রায়কে সম্মান জানিয়েছেন এই ছাত্রদল নেতা। তবে নির্বাচনে হেরেও প্রশংসায় ভাসছেন তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরফায়েড আইডিতে দেয়া এক প্রতিক্রিয়ায় হামিম প্রশংসায় ভাসছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেছেন, আজকের ভোটানুষ্ঠান সার্বিকভাবে উৎসবমুখর হলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। বিশেষ করেবিস্তারিত পড়ুন

জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভা অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভায় অনুষ্ঠিত হয়েছে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। বুধবার (১০ সেপ্টেম্বর) সভায় ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ছয় মাসের পরিবর্তে চার মাস নির্ধারণ করা হয়েছে। এবিস্তারিত পড়ুন