সেপ্টেম্বর, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
বিবিসির প্রতিবেদন
শ্রীলঙ্কা-বাংলাদেশের পর নেপাল, এবার দুশ্চিন্তায় ভারত!

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের জেরে সহিংস বিক্ষোভে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পতন ঘটেছে। ভারতের এই কৌশলগত প্রতিবেশী দেশের অস্থিরতা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দিল্লি, যা দেশটিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাম্প্রতিক সংকটকে স্মরণ করিয়ে দিচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে ছড়িয়ে পড়া আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২০ জনেরও বেশি নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগ করেন। প্রতিবাদকারীরা পার্লামেন্টে হামলা চালিয়েবিস্তারিত পড়ুন
জাকসুতে নির্বাচন বর্জন করলো ছাত্রদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল চারটার একটু আগে মওলানা ভাসানী হলের গেস্ট রুমে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। তিনি অভিযোগ করেন, আমরা জানতাম, এ নির্বাচনটি হবে পাতানো। তাজউদ্দীন হলের ভোটার লিস্টে ছবি নেই। তাই ২ ঘণ্টা নির্বাচন বন্ধ ছিল। ২১ নং হলে মব সৃষ্টি করা হয়েছিল। এর পেছনেবিস্তারিত পড়ুন
আলোচিতদের জয়-পরাজয়ের গল্প

দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে দীর্ঘ সাড়ে ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এবারের নির্বাচন শেষ হলেও আলোচনায় রয়ে গেছেন সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) শীর্ষ কয়েকটি পদে হেরে যাওয়া প্রার্থীরা। সম্ভাব্য বিজয়ীদের তালিকায় নাম থাকলেও চূড়ান্ত ফলে তারা কেন পরাজিত হলেন, তা নিয়ে নানা ব্যাখ্যা উঠে আসছে বিশ্লেষক ও রাজনীতি সচেতন শিক্ষার্থীদের আলোচনায়। বিশেষ করে ভিপি পদে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খানের পরাজয়ের কারণ নিয়ে চলছেবিস্তারিত পড়ুন
ভারত বিরোধিতার কারণে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছি : নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

স্পর্শকাতর বিষয় নিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানানোয় প্রধানমন্ত্রিত্ব হারানোর অভিযোগ করেছেন নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জেন-জির বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন কেপি শর্মা। গুঞ্জন ওঠে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তবে তিনি নেপালেই অবস্থান করছেন। তিনি সেনাবাহিনীর শিবপুরি ব্যারাকে আছেন। বুধবার নিজ দলের মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে নিজের প্রধানমন্ত্রিত্ব হারানোর জন্য ভারতকে দায়ী করেছেন অলি। তিনি বলেছেন, যদি আমি লিপুলেখ অঞ্চল নিয়ে প্রশ্ন না তুলতামবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ২ নারীসহ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৮ জন চুড়ান্ত

গাজী হাবিব, সাতক্ষীরা: বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সাতক্ষীরা জেলা থেকে চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন ২৮জন যোগ্য প্রার্থী। এদের মধ্যে ২ জন নারীও আছেন এবং অপেক্ষমান আছে আরো ৬ জন প্রার্থী। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে এ ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মোহা. মনিরুল ইসলাম মুনীর। সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানকে ধারণ করে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার ও নিয়োগবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে সততার চর্চা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার প্রত্যয়ে উদ্বোধন করা হলো ‘সততা স্টোর’। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে এ স্টোরের উদ্বোধন করা হয়। কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ী রওশান আলী কাগুচির পরিবার। ব্যবসায়ী রওশান আলীর মেয়ে রাজিয়া সুলতানা বুধবার (১০ সেপ্টেম্বর) মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কালিগঞ্জ সাংবাদিক ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য জানান, ইউনিয়নে ব্যবসা করতে হলে তার বাবাকে টাকা দিতে হবে বলে চেয়ারম্যান সাফিয়া পারভীন চাপ সৃষ্টি করেন। জমি ক্রয়ের পর চেয়ারম্যান ১৫ লাখ টাকা দাবিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কোচিং সেন্টার বন্ধে জেলা প্রশাসকের কঠোর নির্দেশণা

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। পাশাপাশি ক্লাস চলাকালে কোনো শিক্ষক নিজ বাড়ি বা অন্য কোনো স্থানে কোচিং চালালে প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেবে। বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনার্স-মাস্টার্স, কলেজ এবং ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষবৃন্দের অংশগ্রহণে আয়োজিত ‘শিক্ষার মনোনয়ন করণীয়’শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

ওমর ফারুক বিপ্লব: সাতক্ষীরা শহরে পলাশপোল বউ বাজারে সরকারের খোলা বাজারের খাদ্য বিক্রয়(ওএমএস)কার্যক্রমে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ সরকারের নির্ধারিত বরাদ্দকৃত চাল ও আটা সাধারন মানুষকে দিচ্ছে না।গোপনে বাইরে বিক্রি করে দিচ্ছে। সাতক্ষীরা সদর খাদ্য গুদামের সূত্রে জানা যায়,সরকারি নীতিমালা অনুযায়ী সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন ৩০ টাকা দরে প্রত্যেক গ্রাহককে সর্বোচ্চ ৫ কেজি চাল সর্বমোট ১৩০জন গ্রহককে প্রদান করা ও ২৪ টাকা দরে প্রত্যেক গ্রাহককে সর্বোচ্চ ৫ কেজি আটাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ফিংড়ীতে জামায়াতের যুব বিভাগের ইউনিয়ন ক্লাস অনুষ্ঠিত

আল মুজাহিদ, ফিংড়ী: বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪নং ফিংড়ী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে ইউনিয়ন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর, বুধবার সকাল ৬টা ৩০ মিনিটে ফিংড়ী বাজারে অবস্থিত ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বাংলাদেশ জামায়াতে ইসলামী ফিংড়ী ইউনিয়ন যুব বিভাগের সম্মানিত সভাপতি মুহাম্মাদ আশরাফুজ্জামানের সভাপতিত্বে এবং ইউনিয়ন সহকারী সেক্রেটারি আল মুজাহিদের সঞ্চালনায় শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফিংড়ী ইউনিয়নের আমীর মুহাম্মাদ শাহিনুজ্জামান। এছাড়াও ৯টিবিস্তারিত পড়ুন

