বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আলোচিতদের জয়-পরাজয়ের গল্প

দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে দীর্ঘ সাড়ে ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এবারের নির্বাচন শেষ হলেও আলোচনায় রয়ে গেছেন সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) শীর্ষ কয়েকটি পদে হেরে যাওয়া প্রার্থীরা। সম্ভাব্য বিজয়ীদের তালিকায় নাম থাকলেও চূড়ান্ত ফলে তারা কেন পরাজিত হলেন, তা নিয়ে নানা ব্যাখ্যা উঠে আসছে বিশ্লেষক ও রাজনীতি সচেতন শিক্ষার্থীদের আলোচনায়।

বিশেষ করে ভিপি পদে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খানের পরাজয়ের কারণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তিনি পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। ভিপি পদের স্বতন্ত্র আলোচিত প্রার্থী শামীম হোসেন ৩ হাজার ৮৮৩ ভোট পেয়ে হয়েছেন তৃতীয়। ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা হয়েছেন চতুর্থ। আর বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবদুল কাদের পঞ্চম হয়েছেন ১ হাজার ১০৩ ভোট পেয়ে। অথচ হাড্ডাহাড্ডি লড়াইয়ে তাদের মধ্যে যে কেউ ভিপি হতে পারেন বলে আলোচনা ছিল। ছাত্রদল প্রার্থীর ভিপি পদে হারের অন্যতম কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, নিয়মিত ছাত্রদের হাতে সংগঠনের নেতৃত্ব না থাকা, শিক্ষার্থীবান্ধব কর্মসূচির ঘাটতি এবং ইতিবাচক প্রচারের বদলে অন্যকে দোষারোপ। ছিল নেতৃত্বের অভ্যন্তরীণ দ্বন্দ্বও। তবে বড় চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন। নারীদের একচেটিয়া ভোট পেয়ে জুলাইয়ের সমন্বয়ক উমামা ফাতেমা ভিপি হয়ে যেতে পারেন—এমন আলোচনার মধ্যে তার অবস্থান দাঁড়িয়েছে চতুর্থ। তার খারাপ ফলের পেছনে শক্তিশালী ছাত্র সংগঠনের সমর্থন না পাওয়া এবং মাঠপর্যায়ে কার্যকর প্রচার জমাতে না পারা অন্যতম কারণ। অন্য প্রার্থীদের তুলনায় ছাত্ররাজনীতির অভিজ্ঞতাও কম উমামার, সংগঠনের নেতৃত্বে ধারাবাহিকতার অভাব থাকায় শিক্ষার্থীরা তার ওপর পূর্ণ আস্থা রাখতে দ্বিধাগ্রস্ত হন। একই আদর্শ ও শিক্ষার্থীগোষ্ঠীর একাধিক প্রার্থী থাকায় ভোট ভাগ হয়ে যায়। উমামার প্রচার ছিল মূলত ক্যাম্পাসে সীমাবদ্ধ। হলভিত্তিক ও ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের কাছে তিনি পৌঁছাতে পারেননি। নির্বাচনী ইশতেহার আকর্ষণীয় হলেও সেটি সাধারণ ভোটারদের কাছে যথাযথভাবে পৌঁছেনি। ভিপি পদের প্রার্থী হিসেবে পঞ্চম অবস্থানে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থী আবদুল কাদেরও পাননি প্রত্যাশিত ফল। বিশ্লেষকদের মতে, তার খারাপ ফলের পেছনে একাধিক কারণের অন্যতম হলো বৃহৎ ও মূলধারার ছাত্র সংগঠনগুলোর মতো শক্তিশালী সাংগঠনিক কাঠামো না থাকা। প্রচলিত ছাত্ররাজনীতির ভোটকেন্দ্রিক কৌশল ও জোটে অংশ নিতে পারেননি কাদের।

অন্যদিকে, জিএস পদের শীর্ষ পাঁচজনের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, শিবিরের প্রার্থী এস এম ফরহাদ জিতেছেন ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। ৪ হাজার ৯৪৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বামপন্থি সাতটি ছাত্র সংগঠনের যৌথ প্যানেল প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু। স্বতন্ত্র আরাফাত চৌধুরী ৪ হাজার ৪৪ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের মজুমদার ২ হাজার ১৩১ ভোট পেয়ে হয়েছেন পঞ্চম। ফরহাদ যে পরিসরে প্রচার ও সোশ্যাল মিডিয়ায় হাইফ তুলেছিলেন তার আশপাশেও ছিল না অন্য প্রার্থীরা। হামিমের ক্যাম্পাসকেন্দ্রিক ভালো পরিচিতি থাকলেও ছাত্রদলের ট্যাগিং রাজনৈতিক শিকার হন তিনি। অনেকেই ধরে নিয়েছিলেন তিনি জিএস হচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত শিবিরের নানামুখী কৌশলের পাল্টা কৌশল গ্রহণ করতে না পারায় হার মানতে হয়েছে। তুলনামূলক ভালো করেছেন মেঘমল্লার বসু। তিনি কার্যকর ও সুসংগঠিত ছাত্র সংগঠনের সমর্থন পেয়েছেন। তার পক্ষে কেন্দ্রীয় এবং হলভিত্তিক ভোটাররা একযোগে কাজ করেছে, যা ভোট সংগ্রহে সহায়ক হয়েছে। ক্যাম্পাসে তার দৃশ্যমান নেতৃত্ব এবং ব্যক্তিগত জনপ্রিয়তা শিক্ষার্থীদের আস্থা ও সমর্থন জাগিয়েছে। জিএস পদে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী। জুলাইয়ে সম্মুখ সারিতে থাকলেও সাংগঠনিক অদক্ষতায় ভালো করতে পারেননি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সংগঠন বাগছাসের প্রার্থী আবু বাকের মজুমদার।

এজিএস পদে চমক দেখিয়ে শিবিরের মহিউদ্দীন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী পান ৩ হাজার ৮ ভোট। মহিউদ্দীনের একাডেমিক ফল ও তার ব্যক্তিগত ভাবমূর্তির পাশাপাশি শিবিরের হাইফের কাছে পরাজিত হতে হয়েছে অন্য প্রার্থীদের।

একই রকম সংবাদ সমূহ

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের
  • জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের ‘সংশয়-অবজ্ঞা’ দেখছে সুজন