শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ২ নারীসহ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৮ জন চুড়ান্ত

গাজী হাবিব, সাতক্ষীরা: বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সাতক্ষীরা জেলা থেকে চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন ২৮জন যোগ্য প্রার্থী। এদের মধ্যে ২ জন নারীও আছেন এবং অপেক্ষমান আছে আরো ৬ জন প্রার্থী।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে এ ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মোহা. মনিরুল ইসলাম মুনীর।

সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানকে ধারণ করে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, আমরা নিয়োগের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। এখানে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন, তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই স্থান পেয়েছেন। একই সাথে তিনি অকৃতকার্য প্রার্থীদের ভবিষ্যতে আবারও প্রস্তুতি নিয়ে পুনরায় চেষ্টা করার আহবান জানান তিনি।

পুলিশ সুপার আরও বলেন- বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে প্রার্থীরা দেশের সেবা করার সুযোগ পাবেন। এজন্য সবার উচিত সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখা।

দু’জন নারীসহ নিয়োগ পাওয়া ২৮ জনের চূড়ান্ত ফলাফল ঘোষণাকালে অধিকাংশ প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। নারী দুজনের মধ্যে একজনের বাড়ী তালার নগরঘাটা এলাকায় এবং অপরজনের বাড়ী কালিগঞ্জের রতনপুর এলাকায়। নগরঘাটার সাবিকুন্নাহার লিজার পিতা নেই। মামার সংসারে বেড়ে উঠেছেন তিনি। তিনি বলেন- পুলিশে চাকরী পেয়ে আমি অনেক খুশি। এবার আমি আমার মায়ের স্বপ্ন্ পুরণ করতে পারবো ইনশাআল্লাহ।

ফলাফল ঘোষণাকালে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন ও খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) বিমল কৃষ্ণ মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, প্রার্থীবৃন্দ ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, এ নিয়োগ কার্যক্রমে অংশ নিতে ১ হাজার ৯০০জন প্রার্থী আবেদন করেন, অংশগ্রহণ করেন ১ হাজার ৪০০জন। প্রাথমিকভাবে উত্তীর্ণ হন ৩৩৫জন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৫৮জন, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩৬ জন, চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ২৮জন এবং অপেক্ষমান রয়েছেন ৬ জন।

একই রকম সংবাদ সমূহ

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ