বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ী রওশান আলী কাগুচির পরিবার।

ব্যবসায়ী রওশান আলীর মেয়ে রাজিয়া সুলতানা বুধবার (১০ সেপ্টেম্বর) মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কালিগঞ্জ সাংবাদিক ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য জানান, ইউনিয়নে ব্যবসা করতে হলে তার বাবাকে টাকা দিতে হবে বলে চেয়ারম্যান সাফিয়া পারভীন চাপ সৃষ্টি করেন। জমি ক্রয়ের পর চেয়ারম্যান ১৫ লাখ টাকা দাবি করেন রওশান কাগুচীর নিকট। দাবীকৃত টাকা না দেওয়ায় চেয়ারম্যান তার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ওয়ারেশ কায়েম জালিয়াতির মামলা করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

রাজিয়া সুলতানার দাবি, চেয়ারম্যান সাফিয়া মৃত বিমল মাস্টারের স্ত্রী সীতা রানীকে প্রভাবিত করে তার টিপসই ও স্বাক্ষর নিয়ে নিজের ও তার সহযোগী তৌফিক এবং নুর হকের নামে দলিল করে নিয়েছেন। এই ঘটনার প্রমাণ হিসেবে কথোপকথনের অডিও রেকর্ডও তাদের কাছে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এছাড়া অভিযোগ করা হয়, গত ৮ সেপ্টেম্বর রাতে চেয়ারম্যান ও তার সহযোগীরা রওশান আলীর বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের হুমকি দেন এবং দেশীয় অস্ত্রের মুখে তার মা সেলিনা বেগমের কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন। এ সময় তাদের বাড়িঘর দখল বা ধ্বংস করারও হুমকি দেওয়া হয় বলে দাবি করেন রাজিয়া।

রাজিয়া সুলতানা আরও বলেন, আমার বাবা একজন সৎ ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি কারও সাথে কোনো বিরোধে জড়াননি। কিন্তু চেয়ারম্যান সাফিয়া পারভীন অবৈধভাবে টাকা আদায়ের অপচেষ্টা ব্যর্থ হওয়ায় এখন আমাদের পরিবারকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা এবং আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করার কূট কৌশলে মত্ত আছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

অভিযোগের বিষয়ে চেয়ারম্যান সাফিয়া পারভীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবালবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন