শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডাকসু নির্বাচনে হেরেও প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পাননি ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। ঢাবি শিক্ষার্থীদের এ রায়কে সম্মান জানিয়েছেন এই ছাত্রদল নেতা। তবে নির্বাচনে হেরেও প্রশংসায় ভাসছেন তিনি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরফায়েড আইডিতে দেয়া এক প্রতিক্রিয়ায় হামিম প্রশংসায় ভাসছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেছেন, আজকের ভোটানুষ্ঠান সার্বিকভাবে উৎসবমুখর হলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি এবং কারচুপি পরিলক্ষিত হয়েছে।

তিনি আরও লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে আমি সেই রায়কে সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমাণ।

শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হামিম আরও লেখেন, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যতদিন থাকবো আপনাদের পাশেই থাকবো।

ফেসবুকে দেয়া এমন বক্তব্যে রীতিমত প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিম।
শাহ আলম নামের একজন লিখেছেন, সঠিক সিদ্ধান্ত। এটাই নতুনত্ব এটাই জুলাইয়ের চেতনা।

সাদিকুর রহমান নামের একজন লিখেছেন, আপনার কাছে থেকে এটাই প্রত্যাশিত ছিল ভাই। এবার হয় নাই, বাট আপনি একদিন অনেক বড় নেতা হবেন।

মিলন হাসান স্বাধীন নামের একজন লিখেছেন, ভাই সহনশীলতাই নেতার গুণাবলি, যা আমরা আপনার কাছে দেখলাম।

মোহাম্মদ মিলন নামের একজন লিখেছেন, ‘আজিজুল বারী ভাইয়ের ভাতিজা বলে কথা! খানদানী বংশের খাটি রাজনীতিবিদ’।

ঢাবি ছাত্রদল নেতার এই পোস্টে কমেন্ট করে তাকে সাহস যুগিয়েছেন এনসিপি নেতা হাসনাত ও সারজিসও।

হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘That’s the kind of gesture a true leader makes.’ অর্থাৎ একজন সত্যিকারের নেতাই মূলত এ ধরণের আচরণ করেন। তার এই কমেন্টেই ১১ হাজার রিঅ্যাক্ট পড়েছে।

অন্যদিকে, সারজিস আলম লিখেছেন, Our Future Leader. যাতে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার রিঅ্যাক্ট পড়েছে। এরকম নানা জনে নানা রকম প্রশংসায় ভাসিয়েছেন হামিম।

একই রকম সংবাদ সমূহ

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপিরবিস্তারিত পড়ুন

ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনার কথা বিবেচনাবিস্তারিত পড়ুন

  • সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
  • সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • ব্যবসা-বান্ধব পরিবেশ বাস্তবায়নে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী
  • তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম
  • আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল