সেপ্টেম্বর, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
বিক্ষোভে উত্তাল নেপাল, ফেসবুক-ইউটিউব-এক্স বন্ধ

নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে সোমবার হাজার হাজার তরুণ রাস্তায় নেমে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দেশজুড়ে বিস্তৃত দুর্নীতির সংস্কৃতির অবসানের দাবিতে বিক্ষোভ করেছে। তবে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। ফেসবুক, ইউটিউব, এক্সসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার থেকে প্রবেশ করা যাচ্ছে না। সরকার ২৬টি অনিবন্ধিত প্ল্যাটফরম বন্ধ করে দেওয়ার পর সাধারণ ব্যবহারকারীরা ক্ষুব্ধ ও বিভ্রান্ত হয়ে পড়ে। লক্ষাধিক নেপালি বিনোদন, খবর ও ব্যবসারবিস্তারিত পড়ুন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে জরুরি নির্দেশনা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সোমবার (৮ সেপ্টেম্বর) উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত এডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে অথবা চলমান রয়েছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ সব শিক্ষা বোর্ডের (নিম্ন মাধ্যমিক,বিস্তারিত পড়ুন
শেখ হাসিনা সরণিসহ ৬ স্থাপনার নাম পরিবর্তন

পতিত স্বৈরাচার শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং অন্যান্যদের নামে নামকরণকৃত প্রতিষ্ঠান, স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তন সংক্রান্ত তালিকা হালনাগাদ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। নতুন করে ছয়টি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে ক্ষমতাচ্যুত হাসিনা, তার পরিবারের সদস্য ও সহযোগীদের নাম সরানো হয়েছে। আজ (৮ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। এর মধ্যে রাজধানীর ‘শেখ হাসিনা সরণি, কুড়িল লিংক রোড, ঢাকা’-এর নাম পরিবর্তনবিস্তারিত পড়ুন
‘জেন-জি’ বিক্ষোভে র*ক্তাক্ত নেপাল, নিহ*ত ১৪

নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুর্নীতি বিরোধী আন্দোলন ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে জেন-জি প্রজন্মের তীব্র বিক্ষোভে অন্তত ১৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে সরকার। কাঠমান্ডুতে জারি করা হয়েছে কারফিউ। নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে এ খবর জানানো হয়। প্রশাসন জানায়, সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিক্ষোভকারীরা কারফিউ ভঙ্গ করে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও রাবার বুলেট ব্যবহারবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজি, সিআইডির মামলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে ১৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মানি লন্ডারিং মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সোমবার (৮ সেপ্টেম্বর) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মোতাল্লেছ হোসেন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনুসন্ধানে জানা যায়, মোতাল্লেছ হোসেন নামের এক ব্যক্তি নিজেকে খালেদাবিস্তারিত পড়ুন
ডাকসু নির্বাচন : ভিপি প্রার্থী শামীমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইলিয়াসের

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শামীম হোসেনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। সোমবার (০৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, সম্প্রতি ডাকসু নির্বাচনকে ঘিরে দুইটি জরিপের ফলাফল আমাদের হাতে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা সোচ্চারের ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার এবং বেসরকারি সংস্থা ন্যারেটিভ এই জরিপ দুইটি চালায়। জরিপে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য আমাদের হাতে এসেছে। সোচ্চারের জরিপেবিস্তারিত পড়ুন
পুলিশের ৫৯ কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান। জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বিসিএস ৩৪, ৩৫ ও ৩৬ তম বিসিএস ব্যাচ ও বিভাগীয় পদোন্নতিপ্রাপ্তরা রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়রবিস্তারিত পড়ুন
বিবিসি বাংলার প্রতিবেদন ‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা

১৯৮১ সালের ১৭ মে থেকে আজ পর্যন্ত, মানে একটানা চুয়াল্লিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা। কিন্তু দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা কীভাবে দলের হাল ধরবেন, সেই ‘সাকসেসন প্ল্যান’ বা উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে এই লম্বা ইনিংসের কোনো পর্যায়েই তিনি প্রকাশ্যে মুখ খোলেননি – বা ঠিক কী ভাবছেন, তারও কোনো আভাস দেননি। অনেক পর্যবেক্ষক মনে করেন, গত বছরের পাঁচই অগাস্টবিস্তারিত পড়ুন
ঘুম থেকে উঠে দেখি ফেসবুক আইডি উধাও: ভিপি পদপ্রার্থী আবিদুল

আজ সকালে ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম। তিনি বলেন, আগেই সাইবার অ্যাটাকের শঙ্কা করেছিলাম। আজ সেই শঙ্কাই সত্যি হলো। সকালে ঘুম থেকে উঠে বাহিরে বের হওয়ার প্রস্ততি নেওয়ার সময় দেখলাম ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ফেসবুক আইডি ডিজেবল হওয়ার পর বিভিন্ন প্রমাণ দিয়ে আপিল করে ফিরিয়ে আনা হয়েছিল।বিস্তারিত পড়ুন
আমার ছেলে-মেয়ে হলে থাপড়িয়ে দাঁত ফেলে দিতাম: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, চব্বিশের আন্দোলনে এক মাসে সাড়ে চার শ মানুষ শহীদ হয়েছে। অথচ যাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমার ছেলে-মেয়ে হলে থাপড়িয়ে দাঁত ফেলে দিতাম। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, ১৯৯১ সালে বিএনপি গণতান্ত্রিকভাবে সরকার গঠন করেছিল। ১৪ ও ১৮ সালের জাতীয় নির্বাচন ছিল দিনের ভোট রাতে করারবিস্তারিত পড়ুন

