শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিক্ষোভে উত্তাল নেপাল, ফেসবুক-ইউটিউব-এক্স বন্ধ

নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে সোমবার হাজার হাজার তরুণ রাস্তায় নেমে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দেশজুড়ে বিস্তৃত দুর্নীতির সংস্কৃতির অবসানের দাবিতে বিক্ষোভ করেছে। তবে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

ফেসবুক, ইউটিউব, এক্সসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার থেকে প্রবেশ করা যাচ্ছে না। সরকার ২৬টি অনিবন্ধিত প্ল্যাটফরম বন্ধ করে দেওয়ার পর সাধারণ ব্যবহারকারীরা ক্ষুব্ধ ও বিভ্রান্ত হয়ে পড়ে।

লক্ষাধিক নেপালি বিনোদন, খবর ও ব্যবসার জন্য ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় প্ল্যাটফরমগুলোর ওপর নির্ভর করে।

জেনারেশন জেড বিক্ষোভকারীরা জাতীয় পতাকা হাতে জাতীয় সংগীত গেয়ে কর্মসূচি শুরু করে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

ইউজান রাজভাণ্ডারি নামের ২৪ বছর বয়সী এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের প্রতিবাদের সূচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা থেকে, তবে আমরা শুধু এই কারণেই জড়ো হইনি।আমরা প্রতিবাদ করছি নেপালে প্রাতিষ্ঠানিক রূপ নেওয়া দুর্নীতির বিরুদ্ধে।’

ইক্ষামা তুমরোক নামের ২০ বছর বয়সী আরেক শিক্ষার্থী জানান, তিনি সরকারের ‘স্বৈরাচারী মানসিকতার’ বিরুদ্ধে বিক্ষোভ করছেন। তিনি বলেন, ‘আমরা পরিবর্তন দেখতে চাই। অন্য প্রজন্ম হয়তো সহ্য করেছে, কিন্তু আমাদের প্রজন্মের সঙ্গে এর ইতি ঘটতে হবে।’

নিষেধাজ্ঞার পর সাধারণ নেপালিদের দুঃসহ সংগ্রামের সঙ্গে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল সামগ্রী ও বিদেশ ভ্রমণের ছবি তুলনা করার ভিডিও টিকটকে ভাইরাল হচ্ছে।

ভূমিকা ভারতী নামের প্রতিবাদকারী একজন বলেন, ‘বিদেশে দুর্নীতিবিরোধী আন্দোলন হয়েছে। সেটাই হয়তো এখানে শুরু হতে পারে, সরকার সে ভয় পাচ্ছে।’

গত মাসে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, প্রভাবিত কম্পানিগুলোকে সাত দিনের মধ্যে নেপালে নিবন্ধন করতে হবে, যোগাযোগের জন্য প্রতিনিধি নিয়োগ দিতে হবে এবং স্থানীয়ভাবে অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা ও নীতিমালা-অনুসরণ কর্মকর্তা মনোনীত করতে হবে। গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের নির্দেশনার পর এ সিদ্ধান্ত আসে।

এক বিবৃতিতে রবিবার সরকার জানিয়েছে, তারা মতপ্রকাশ ও চিন্তার স্বাধীনতাকে সম্মান করে এবং এর সুরক্ষা ও অবাধ ব্যবহারের পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।

নেপাল অতীতেও জনপ্রিয় অনলাইন প্ল্যাটফরমগুলোর প্রবেশাধিকার সীমিত করেছে। চলতি বছরের জুলাইয়ে অনলাইন প্রতারণা ও মানি লন্ডারিং বেড়ে যাওয়ার অজুহাতে সরকার টেলিগ্রাম অ্যাপ বন্ধ করে দেয়। আর গত বছরের আগস্টে ৯ মাসের নিষেধাজ্ঞা শেষে নেপালের নিয়ম মেনে চলতে সম্মত হওয়ার পর টিকটক ফের চালু করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপিরবিস্তারিত পড়ুন

ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনার কথা বিবেচনাবিস্তারিত পড়ুন

  • সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
  • সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • ব্যবসা-বান্ধব পরিবেশ বাস্তবায়নে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী
  • তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম
  • আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল