সেপ্টেম্বর, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ইসলামের শিক্ষা অনুযায়ী জ্ঞান প্রচার, সত্যের পক্ষে অবস্থান এবং মিথ্যা ও অশ্লীলতা পরিহার করা অপরিহার্য। রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষা অনুসারে যদি সততা, নৈতিকতা ও কল্যাণকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার করা যায়, তাহলে এটি মানবতার কল্যাণে একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে পাকিস্তানের ইসলামাবাদে জিন্নাহ কনভেনশন সেন্টারে সে দেশের ধর্মবিস্তারিত পড়ুন
অননুমোদিত সিসা বার পরিচালনা
‘ক্যাসিনো ডন’ সেলিম প্রধানসহ গ্রেফতার ৯

অননুমোদিত সিসা বার পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে দেশের অনলাইন ক্যাসিনোর ডন হিসাবে পরিচিত সেই সেলিম মিয়া ওরফে সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। রাজধানীর বারিধারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তালেবুর বলেন, অননুমোদিত সিসা বার পরিচালনার অভিযোগে রাজধানীর বারিধারা থেকে সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেফতারবিস্তারিত পড়ুন
প্রতিরক্ষা বিভাগের নাম ‘যুদ্ধ মন্ত্রণালয়’ ঘোষণা করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ বা ‘যুদ্ধ মন্ত্রণালয়’ রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৫ সেপ্টেম্বর) তিনি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন। ট্রাম্পের আদেশের পর ভার্জিনিয়ার আর্লিংটনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর সদর দপ্তরের সাইনবোর্ডগুলোও দ্রুত পরিবর্তন করে ফেলেছে পেন্টাগন। সেই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পদবিকে ‘যুদ্ধমন্ত্রী’ এবং তার পরের কর্মকর্তা স্টিভ ফেইনবার্গের পদবিকে ‘উপ-যুদ্ধমন্ত্রী’ করা হয়েছে। ওভাল অফিসে এক অনুষ্ঠানে নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্পবিস্তারিত পড়ুন
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ঘটতে যাচ্ছে আরেক ‘জুলাই বিপ্লব’?

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় চলমান বিক্ষোভ ক্রমশ নতুন মাত্রা নিচ্ছে। রাজধানী জাকার্তাসহ বড় শহরগুলোতে লাখো মানুষ রাস্তায় নেমে আসছে, সরকারি কার্যালয়গুলোর সামনে অবস্থান নিচ্ছে, আবার কোথাও কোথাও দাঙ্গার রূপও নিচ্ছে এই প্রতিবাদ। আন্দোলনের ধরন ও বিস্তৃতি দেখে অনেকেই একে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে তুলনা টানছেন। প্রশ্ন উঠছে— ইন্দোনেশিয়ার বিক্ষোভকারীরা কি আদতে সেই অভিজ্ঞতাকে অনুকরণ করছে? বিক্ষোভের সূচনা ও বিস্তার ঘটনার সূত্রপাত হয় সংসদ সদস্যদের জন্য অতিরিক্ত বাড়ি ভাড়ার ভাতাবিস্তারিত পড়ুন
বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অক্টোবরে আগামী পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। তিন সদস্যের এই নির্বাচন কমিশন সংবিধান ও নিয়ম অনুযায়ী নির্বাচনের সব কার্যক্রম পরিচালনা করবে। বিসিবি প্রেরিত প্রেস রিলিজে জানা যায় ঘোষিত তিন সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম—বর্তমানে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এবং অপরাধবিস্তারিত পড়ুন
ডাকসুর ছাত্রী ভোটারদের নিয়ে নতুন তথ্য জানালেন উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, ‘আমি মনে করি, মেয়েরাই এবার ডাকসুতে ব্যবধান গড়ে দেওয়ার বড় ফ্যাক্টর।’ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রচারকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উমামা ফাতেমা বলেন, ‘ডাকসু নির্বাচনে বড় ফ্যাক্টর ছাত্রীদের ভোট। মেয়েরা সহজে অন্যের দ্বারা প্রভাবিত হন না। মেয়েদের একটা যুক্তিসংগত চিন্তা থাকে।’ তিনি বলেন, ‘স্বাধীনচেতা হয়েবিস্তারিত পড়ুন
শ্যামনগরে ভাসুরের বিরুদ্ধে প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রীর সংবাদ সম্মেলন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ভাসুরের বিভিন্ন অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পর ভাসুর কর্তৃক হামলা হওয়ায় প্রতিকার চেয়ে প্রবাসীর স্ত্রী সংবাদসম্মেল করেছেন। শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে উপস্থিত হয়ে উপজেলার ভ‚রুলিয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের প্রবাসী আব্দুল হান্নানের স্ত্রী মরিয়ম খাতুন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এ সংবাদ সম্মেলন করেন। তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, আমার ভাসুর মোঃ আবুল বাসার (৪৫), পিং- মৃত বাহার আলী গাজী, সাং- দেউলিয়াবিস্তারিত পড়ুন
জলবায়ুর পরির্বতন : টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বহুদিন ধরেই আলোচিত। সর্বশেষ প্রকাশিত আন্তর্জাতিক ও দেশীয় গবেষণা প্রতিবেদনগুলো আবারও প্রমাণ করেছে, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবর্তনশীল আবহাওয়ার ধাক্কায় দেশের ভবিষ্যৎ ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে। তাপমাত্রা বৃদ্ধি, ঘন ঘন বন্যা, সমুদ্রপৃষ্ঠের উত্থান, অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়—সবকিছু মিলিয়ে জনজীবন থেকে শুরু করে অর্থনীতি, কৃষি ও শ্রমবাজার পর্যন্ত ভয়াবহ সংকটে পড়তে চলেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, গত পাঁচ দশকে বাংলাদেশের গড় তাপমাত্রা প্রতি দশকে প্রায়বিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা চ্যাম্পিয়ন

অহিদুজ্জামান খোকা: কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকরা চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে সোনামাটি যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও পুরস্কার বিতরণ করেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজূল ইসলাম চন্দন ও কলারোয়াবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ১১ বছরের শিশুকে পানিতে ডুবিয়ে হ*ত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পারিবারিক বিরোধের জেরে মোরসালিন নামের ১১ বছরের এক শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এঘটনায় পুলিশ অভিযুক্ত মাহফুজুর রহমান শাওন ও তার মা নাজমা আক্তারকে থানা হেফাজতে নিয়েছে। মোরসালিনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শুক্রবার পৌনে একটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের জনৈক আব্দুল মাজেদের পুকুরে পানিতে ডুবিয়ে হত্যার এ ঘটনা ঘটে। নিহত মোরসালিন সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের নির্মাণ শ্রমিক রাজু আহমেদের ছেলেবিস্তারিত পড়ুন

