রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেপ্টেম্বর, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় জামায়াতের রোকন সম্মেলন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা সদর উপজেলা শাখার রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলা জামায়াত অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস বর্ণাঢ্য র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাতক্ষীরার পৌর সাত নাম্বার ওয়ার্ড রইচপুরে এক বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস স্মরণে এই র‍্যালিটি আয়োজন করে রইচপুর গ্রামবাসী এবং রইচপুর উত্তরপাড়া যুব কমিটি। আজ ০৬ সেপ্টেম্বর শনিবার সকাল ৬টায় সাতক্ষীরার রইচপুর আব্দুর রাজ্জাকের মোড় থেকে র‍্যালিটি শুরু হয়। এতে অংশগ্রহণকারীরা ‘রাসুলের আগমনে খুশি হয়েছি’ স্লোগান দিতে দিতে সাতক্ষীরার পৌর সাত নম্বর ওয়ার্ড রইচপুরবিস্তারিত পড়ুন

তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন : ডা. এজেডএম জাহিদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে থেকে তারেক রহমান দলকে নেতৃত্ব দেবেন। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র কাজে দেবে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’ তিনি বলেন, ‘পিআর পদ্ধতি বেআইনি আবদার। সংবিধান ইচ্ছা করলেই ডাস্টবিনেবিস্তারিত পড়ুন

আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তাদের অনেকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পল্লী দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, নির্বাচন হলে তাদের স্বার্থে আঘাত লাগবে। তিনি বলেন, বাংলাদেশের প্র্যাকটিসবিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে ঈদ-ই-মিলাদুন্নবী(সাঃ)উদযাপন

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো নবীজির জীবনীর উপর আলোচনা, কুইজ, হামদ-নাত এবং দোয়ানুষ্ঠান। শনিবার সকাল ৯টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলওয়াত করা হয়। সহকারী শিক্ষক মো.মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, মো.আবুবকরবিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ভয়েস ওভার ওয়াই-ফাই চালু, সুবিধাগুলো জেনে নিন

দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) সেবা। মোবাইল অপারেটর বাংলালিংক এই সেবা চালু করেছে। বিশেষ এই উদ্যোগ গ্রহণের জন্য প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানিয়েছেন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শনিবার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ভয়েস ওভার ওয়াইফাই (VoWiFi) সেবা চালু করার জন্য বাংলালিংককে অভিনন্দন জানাই। সরকার দৃঢ়ভাবে প্রত্যাশা করছে, সব মোবাইল অপারেটর দ্রুত সারা দেশেবিস্তারিত পড়ুন

নির্বাচন যথা সময়ে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশীদ বলেছেন, নির্বাচন যথা সময়ে হবে। নির্বাচনের পথে যদি অতিরিক্ত সহিংসতা হয় তাহলে নির্বাচন ভঙ্গুর হয়ে যাবে। ফলে সেটা যেন না হয় সেজন্য পুলিশ প্রশাসনের সঙ্গে জনগণকেও সরকারের পাশে এগিয়ে আসতে হবে। আপনার এলাকায় যেন সহিংসতা না হয় সে খেয়াল রাখা আপনাদের দায়িত্ব। সবাই বসে আছি কবে নির্বাচন হবে, সবাই মিলে যদি আমরা সহযোগিতার হাত বাড়াই তাহলে তা সহজ হবে। ড.বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃ*ত্যু, আহ*ত ৬

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুজনবিস্তারিত পড়ুন

মোদি যাচ্ছেন না যুক্তরাষ্ট্রে

এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অধিবেশনের সাধারণ বিতর্ক আগামী ২৩-২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) জাতিসংঘ বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, এবার ভারতের হয়ে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর। এর আগে যে তালিকায় মোদির নাম ছিল ২৬ সেপ্টেম্বর বক্তব্য রাখার জন্য, তা বদলানো হয়েছে।বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের ‘ক্লিন ইমেজ’ ব্যক্তিদের মনোনয়ন দেবে জাপা: মোস্তফা

আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির (জাপা) দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মোস্তফা বলেন, ‌‘আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা-মোকাদ্দমা নেই, আমরা যদি মনে করি সে যোগ্য প্রার্থী, তাহলেবিস্তারিত পড়ুন