সেপ্টেম্বর, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরার আলিপুর ইউনিয়নের মাহমুদপুরে শিশু ও যুবদল গঠন সভা

জি.এম আবুল হোসাইন: সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে “স্পিক আপ” প্রকল্পের আলিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর মাহমুদপুরে শিশু ও যুবদল গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টম্বর) সকালে আলিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাহমুদপুর শিশু ও যুবদল গঠন সভা অনুষ্ঠিত হয়। শিশু ও যুব দলের গঠন সভায় আলিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ২০জন শিশু সদস্য ও ৫জন ইয়ূথ সদস্য উপস্থিত ছিলেন। এসময় “স্পিক আপ” প্রকল্পের শিশু ও যুব দলের কাজ কি, শিশুরাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ডা. মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালে ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা এবং রোগীদের পরামর্শ সেবা প্রদান করা হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে ডা. মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে হাসপাতাল চত্বরে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা এবং রোগীদের পরামর্শ সেবা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তণ মন্ত্রী ডা. আফতাবুজ্জামান। ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে বিনামূল্যে দেড় শতাধিক চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা এবং রোগীদের পরামর্শবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ইসলামী যুব আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে কর্মী প্রত্যাশী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা সভাপতি প্রভাষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম. এ. হাসিব গোলদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন
রাসূল (সাঃ) এর আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সাতক্ষীরায় শিবিরের র্যালি

আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা: ছাত্র—জনতার জুলাই গণঅভ্যুত্থান পরবতীর্ রাষ্ট্র ব্যবস্থাকে রাসূল (সাঃ) এর আদর্শে উজ্জীবিত করে গড়ে তোলার লক্ষ্যে ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি খুলনা রোড মোড় হয়ে নিউমার্কেটে পথসভার মাধ্যমে শেষ হয়। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে চারটায় অনুষ্ঠিত র্যালির নের্তৃত্ব দেন শহর শিবিরের সভাপতি আল মামুন ও সাবেক সভাপতি এড. আবু তালেব। এক সংক্ষিপ্ত সভায় শিবির নেতারা বলেন, নবী (সাঃ) আমাদের আদর্শ। তিনি বিশ^বিস্তারিত পড়ুন
তালায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমির মাওলানা মফিজুল ইসলাম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত শেষে পার্শ্ববর্তী মাদ্রাসা, মসজিদ ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

আব্দুর রহমান, সাতক্ষীরা: পবিত্র ঈদে-ই মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম) উদযাপন উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রভাতী শাখা মোঃ শফিউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত দিবা শাখা ওয়াহিদা সুলতানা, সহকারী শিক্ষক দীপাসিন্ধু তরফদার, মোহাম্মদ হাবিবুল্লাহ, হারাধন কুমার আইচ ও মোঃ আবুবিস্তারিত পড়ুন
পবিত্র ঈদে-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সাতক্ষীরার ডি.বি হাইস্কুলে আলোচনা-দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদে-ই মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম) ১৪৪৭ হিজরী উদযাপন উপলক্ষে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও নাট্যকার অধ্যাপক ডা. আব্দুল ওহাব আজাদ। অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা মনিরুল ইসলামবিস্তারিত পড়ুন
বেনাপোলে ক*সাই মিজান হ*ত্যার ৮দিন পরও রহস্য অমীমাংসিত

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে গরু ব্যবসায়ী কসাই মিজানুর রহমান হত্যার আট দিন পার হলেও হত্যাকাণ্ডের কোনো রহস্য এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ। স্থানীয়দের প্রশ্ন—নিরাপত্তা বেষ্টিত বাড়ির ভেতরে মাঝরাতে কীভাবে এ নৃশংস ঘটনা ঘটল? সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার রাতে বাইরে থেকে কেউ বাড়িতে প্রবেশ করেনি। তারপরও রাতের গভীরে মিজানুর রহমানকে জবাই করে হত্যা করা হয়। ঘটনাটি ক্যামেরার আওতার বাইরে হওয়ায় বাড়ছে জল্পনা–কল্পনা। অনেকেই ধারণা করছেন, হত্যার আগে তাকে চেতনানাশক ওষুধবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সাংবাদিক বুলুর রহস্যজনক মৃ*ত্যু, অধিকতর তদন্তের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: খুলনার জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু’র অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নিউমার্কেট চত্বরে আয়োজিত এসকল কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম। প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম বেলাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংবাদিক এসএম বিপ্লব হোসেন, আব্দুল মমিন, আমিনুর রহমান,বিস্তারিত পড়ুন
বাসর রাতে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন নববধূ!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নজরুল ইসলাম (২৫) নামের এক যুবক ধুমধামে বিয়ে করে স্ত্রীকে (২০) বাড়িতে নিয়ে আসেন। বাসর ঘরে যান এই নবদম্পতি। একপর্যায়ে ব্লেড দিয়ে নজরুলের গোপনাঙ্গ কেটে দিয়েছেন নববধূ। এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালের দিকে এ ঘটনাটি ছড়িয়ে পড়লে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানায়, শুক্রবার সামাজিকভাবে পাইকা গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে নজরুল ইসলাম পার্শ্ববর্তীবিস্তারিত পড়ুন

