শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

আব্দুর রহমান, সাতক্ষীরা: পবিত্র ঈদে-ই মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম) উদযাপন উপলক্ষে

শনিবার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন।

বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রভাতী শাখা মোঃ শফিউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত দিবা শাখা ওয়াহিদা সুলতানা, সহকারী শিক্ষক দীপাসিন্ধু তরফদার, মোহাম্মদ হাবিবুল্লাহ, হারাধন কুমার আইচ ও মোঃ আবু বকর।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার এবং নারীর মর্যাদা বিষয়ক আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ শরিফুজ্জামান।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শেখ তাজুর রহমান।

শিক্ষক ও শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় পাঁচবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার সাত উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতাবিস্তারিত পড়ুন

  • দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সমন্বয় সভা
  • প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন
  • শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন
  • সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু
  • দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত