বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গাছের ডালে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় গাছের ডালে ৬৫ উর্দ্ধো বয়সী এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে পুলিশ আবু তালেব গাজী নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
আবু তালেব গাজী ওই গ্রামের মৃত বাবর আলী গাজীর পুত্র। তার স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রয়েছে।

স্থানীয় গয়ড়া গ্রামের ইউপি সদস্য শাহানুর রহমান জানান, রবিবার দিনগত রাতে এশার নামাজ পড়তে চন্দনপুর কলেজ মসজিদে যান তিনি। নামাজ শেষে দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় স্বজনেরা আশপাশে বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করে গভীর রাতে পার্শ্ববর্তী আমবাগানের একটি গাছের ডালে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে দেখতে পান। পরবর্তীতে পুলিশকে খবর দিলে সোমবার সকালে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেন।

মৃতের পুত্র গাজী মাসুদ আক্তার জানান, তার পিতার মানসিক অসুস্থ ছিলেন। এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

সুরতহাল প্রতিবেদন তৈরিকারী কলারোয়া থানার এসআই রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস

সাতক্ষীরার কলারোয়ায় দিনব্যাপী কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা