শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের সুসজ্জিত গেট তৈরি

কাতার বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনা এখন বিশ্বজুড়ে। সেই উন্মাদনার হাওয়া বইছে বাংলাদেশের আনাচেকানাচে। বিশ্বকাপ উত্তেজনার আনন্দ ঘিরে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে ১২ হাজার টাকা ব্যয় করে সুসজ্জিত গেট তৈরী করেছে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।

বৃহস্পতিবার (২৪শে নভেম্বর) কৃষ্ণনগরের মোল্লারহাট নামক স্থানে যেয়ে দেখা মেলে সেই বিশাল গেটটির। আর্জেন্টিনার ভক্ত মোল্ললারহাটের বাদসা হোসেন, ইকবাল সরদার, মোজাহিদ, রুবেল হোসাইন, আমিনুর রহমান, মাহাবুর রহমানদের সাথে কথা বলে জানা যায় ১২ হাজার টাকা ব্যয় করে এই সুবিশাল গেটটি ৩ দিন ধরে তৈরী করেছে। গেইটিতে দেখা গিয়েছে লিও মেসির, ডি মারিয়া সহ আর্জেন্টিনা টিমের ছবি এবং বিভিন্ন কালারের মিউজিক লাইট যেটা রাতে ঝলমলে আলো ছড়াচ্ছে।

এদিকে একই স্থানের ব্রাজিল সমর্থকরা ৩৬০ বর্গফুটের একটি ব্রাজিলের পতাকা তৈরী করে টানিয়ে দিয়েছে।

তবে ভিনদেশের বিশাল দৈর্ঘ্যের জাতীয় পতাকা থাকলেও তার পাশে আছে বাংলাদেশের ছোট ও অতি খুদ্র পতাকা আবার কিছু কিছু স্থানে ভিনদেশি পতাকার পাশে নেই বাংলাদেশের জাতীয় পতাকা।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিস্টরা যাতে দেশে ঢুকতে না পারে, প্রয়োজনে সীমান্ত সিলগালা করে দেন: সাবেক এমপি কাজী আলাউদ্দীন

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে পাহারা জোরদার করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক
  • সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স