রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের বিপক্ষে সিরিজে অধিনায়ক লিটন দাস

ইনজুরির শিকার হয়ে তামিম ইকবাল ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না। এরই মধ্যে এ খবর চাওর হয়ে গেছে সর্বত্র।

খুব স্বাভবিকভাবেই প্রশ্ন উঠেছে, তামিমের পরিবর্তে তাহলে ভারতের বিপক্ষে ওযানডে সিরিজে অধিনায়কত্ব করবেন কে? যদিও টিম বাংলাদেশ ওয়ানডে খেলে না তিন মাসেরও বেশি সময়, তবুও টি-টোয়েন্টি ফরম্যাটেও টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স তেমন ভালো নয়। হাতে গোনা কজন মাত্র পারফরমার মোটামুটি ভাল খেলেছেন।

অবশেষে সিদ্ধান্তে পৌছেছে বিসিবি। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন লিটন দাস।

এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন লিটন। ২০২১ সালের নিউজিল্যান্ড সফরে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ চোটে পড়ায় এক ম্যাচে অধিনায়কত্ব করেছেন। আগামী ৪ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে এই সংস্করণে অধিনায়ক হিসেবে অভিষেক হবে লিটনের। বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক হবেন লিটন।

লিটন টেস্ট দলের ‘লিডারশিপ’ গ্রুপেরও অংশ। সাকিব আল হাসানকে টেস্ট দলের অধিনায়কত্ব বুঝিয়ে দেওয়ার পাশাপাশি লিটনকে সহ-অধিনায়ক করা হয়।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!

ওয়ানডে বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। শুধু একবার নয়, এবার একইবিস্তারিত পড়ুন

এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা