শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জের দোকানে দোকানে চলছে ‘হালখাতা’ উৎসব

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে চলছে সর্বজনীন ‘হালখাতা’ উৎসব। এই উৎসবকে ঘিরে রাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের ব্যস্ততাও বেড়েছে। তবে এই হালখাতা চাষি এবং স্বল্প আয়ের ভোক্তাদের গলার কাটা হয়ে দাড়িছে।

চলতি বছরে আমন ধান চাষিদের ঘরে উঠতেই ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছিলো হালখাতা দেয়ার। এখন প্রস্তুতি শেষ। পুরোদমে শুরু হয়েগেছে হালখাতা। রাজগঞ্জ বাজারে সোমবার এবং বৃহস্পতিবার হাটবার। এই হাটবারের দিন এলেই দেখা যাচ্ছে দোকানে দোকানে ফুল দিয়ে সাজানো।

দোকানীরা তাদের দোকানকে হালখাতার দিন বিশেষভাবে সাজিয়ে রাখে এবং পাওনাদারদের কাছ থেকে টাকা নেয়ার জন্য আলাদা সু-সজ্জিত চেয়ার-টেবিল দিয়ে ডেক্স তৈরি করে থাকে। হালখাতার জন্য যেসব পাওনাদারের দাওয়াতপত্র দেয়া হয়, তারা এসে খাতায় নাম লিখিয়ে টাকা জমা দিয়ে মিষ্টি নিয়ে চলে যান। অনেক দোকানী আবার সাউন্ড বাজিয়ে এই উৎসব উদযাপন করেন।

তবে, নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভোক্তা বলেছেন- হালখাতায় গেলে দোকানীরা আগের মতো এখন আর মিষ্টি দেয় না। আপ্যায়ন করেন না। এক সময় ছিলো মহাজনেরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতা দিতো বছরে একবার। সেটা বাংলা নববর্ষের প্রথমদিন। পহেলা বৈশাখে। এদিন মহাজনেরা, তাদের সকল ভোক্তাদের দাওয়াত করে খাওয়াতেন।

সে সময় হালখাতার সামাজিক গুরুত্বও ছিলো। ভোক্তারা হালখাতার জন্য বছরপ্যাপী অধীর আগ্রহে অপেক্ষাও করতেন। দোকানি বা ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ভোক্তারা হালখাতায় অংশগ্রহণ করতো এবং মিষ্টিমুখ করে আত্মতৃপ্তি নিয়ে বিদায় হতো। তার সঙ্গে সুগন্ধি পানে আপ্যায়িত হতো ভোক্তারা। আলাদা একটি উৎসব থাকতো হালখাতাস্থলে।

কিন্তু এখন সেসব আর দেখা যায় না। ব্যবসা প্রতিষ্ঠানে এখন হালখাতা অনুষ্ঠিত হয় বছরে দুইবার। আমন ধান আর বোরো ধান চাষিদের ঘরে উঠলেই শুরু হয় হালখাতা মৌসুম। দোকানীরা আয়োজন করে হালখাতার। হালখাতার রঙিন চিঠি পাওনাদারের কাছে বিতরণ শেষে দোকানে দোকানে চলে হালখাতা উৎসব।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি