বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছয়দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, স্থবির টিকাদানসহ মৌলিক স্বাস্থ্যসেবা

হেলাল উদ্দিন : বেতন বৈষম্য নিরসনসহ ছয়দফা দাবিতে সারাদেশের ন্যায় যশোরের মনিরামপুরেও স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন করছে। গত ১ অক্টোবর থেকে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএএ) উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছে পূর্ণাঙ্গ কর্মবিরতি। স্বাস্থ্য সহকারীর এই আন্দোলনে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা, বিশেষ করে রুটিন টিকাদান কর্মসূচি (ইপিআই) ও অন্যান্য জনস্বাস্থ্য কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষার ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে।

রবিবার স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মনিরামপুর উপজেলা শাখা সমাবেশ করে। সংগঠনের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- সংগঠনের নেতা কামরুজ্জামান, বেলাল হোসেন, রাশিদা খানম, কামরজ্জামান, মহিতোষ মন্ডল, আশিকুর রহমান, মোস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান, আবু হাসান, তৌহিদুর রহমান, বাপন মিত্র, নাসরিন নাহার, নিশাত ফৌজিয়া, মঞ্জুর রাহী, জাহিদ হোসেন, সঞ্জয় কুমার বসু, রোকনুজ্জামান, সুচিত্রা বিশ্বাস, রাহিমা খাতুন প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন- আমাদের ন্যায্য দাবীগুলো হলো- নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযোজন করা, স্বাস্থ্য সহকারীদের পদটিকে ১৪তম গ্রেডে উন্নীত করা, ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) প্রশিক্ষণ সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী হিসেবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেড প্রদান করা, কাজের প্রকৃতি বিবেচনা করে টেকনিক্যাল (কারিগরি) পদমর্যাদা নিশ্চিত করা, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান: পদোন্নতির ক্ষেত্রে কোনো ধরনের বাধা ছাড়াই ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, বেতন বৈষম্য দূর করা। আন্দোলনকারীরা বলেন- দাবি আদায়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের ন্যায্য দাবিগুলো অবিলম্বে মেনে নেওয়া না হলে এই কর্মবিরতি অনির্দিষ্টকাল ধরে চলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন- দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার চালিকাশক্তি এই স্বাস্থ্য সহকারীদের দাবিগুলো দ্রুত আমলে নিয়ে মানবিক দিক বিবেচনা করে বাস্তবায়ন করার জন্য। অন্যথায়, চলমান গণ-আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন