শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রংপুর সিটির ভোটে ১৮০৭ সিসি ক্যামেরায় নজরদারি

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রংপুর সিটির ভোটগ্রহণ চলবে। গতবারের মতো এবারও সেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন ১ হাজার ৮০৭টি সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা থেকে পর্যবেক্ষণের পাশাপাশি রংপুরে বসে রিটার্নিং কর্মকর্তাও নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন।

নির্বাচন কমিশনের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের উপ প্রকল্প পরিচালক কমিউনিকেশন স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘২২৯টি কেন্দ্রের মধ্যে ১৮০৭টি সিসি ক্যামেরা থাকবে। যা ঢাকা থেকে পর্যবেক্ষণ করা হবে। এই সিস্টেম রংপুরের রিটার্নিং কর্মকর্তাকে দেয়া থাকবে। তিনিও পর্যবেক্ষণ করতে পারবেন।’

এদিকে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ৮৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানান নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রংপুর সিটির ভোটগ্রহণ চলবে। গতবারের মতো এবারও সেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচন উপলক্ষে ভোটের দিন রংপুর সিটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মেহেদী-উল-সহিদ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের দিন অর্থাৎ ২৭ ডিসেম্বর সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস/ প্রতিষ্ঠান/সংস্থার কর্মকর্তা ও কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্তে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

নির্বাচনে ২ লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার ২২৯টি কেন্দ্রে ভোট দেবেন।

ভোটে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে ১৬ জনের ফোর্স। আর সাধারণ কেন্দ্রগুলোতে থাকবেন ১৫ জন।

একই রকম সংবাদ সমূহ

এই বাজেট সবার জন্য: অর্থমন্ত্রী

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজারবিস্তারিত পড়ুন

দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তেজনার ঘটনার মধ্যেও আলোচনার পথেই এগিয়েবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী
  • চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল
  • জিয়াউর রহমানের বাজেট ছিল গ্রাম-গঞ্জের মানুষের জন্য : মঈন খান
  • ইসলামী ব্যাংককে আবার এস আলমের হাতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে : নাহিদ ইসলাম
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট
  • হারিয়ে যাচ্ছে দেশি খেজুর, নতুন প্রজন্মে নেই আগ্রহ
  • ​সাতক্ষীরায় ‘জব ফেয়ার ২০২৬’ : কর্মসংস্থানের খোঁজে প্রস্তুতি
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে অংশ নিলে বাধা নেই: তথ্য উপদেষ্টা
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • শিগগিরই জারি হতে যাচ্ছে নবম পে-স্কেলের গেজেট