শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেট্রোরেলের ভাড়া ৩০ শতাংশ কমানোর পরামর্শ

রাজধানীতে চালু হতে যাওয়া মেট্রোরেলের ভাড়া ৩০ শতাংশ কমানোর পরামর্শ দিয়েছে পরিকল্পনা ও উন্নয়ন গবেষণা এবং নীতিবিশ্লেষণী প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।

সোমবার ভার্চ্যুয়ালি আয়োজিত ‘রাজধানীর টেকসই পরিকল্পনায় মেট্রোরেলঃ প্রেক্ষিত ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে এ পরামর্শ দেওয়া হয়।

এ সময় আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকায় প্রতিদিন সাড়ে তিন থেকে চার কোটি ট্রিপ তৈরি হয়। দ্রুতগতিতে ট্রিপ সম্পন্ন করার অংশ হিসেবে মেট্রো চালু করা যুগান্তকারী পদক্ষেপ।

যোগাযোগব্যবস্থায় মেট্রোরেলের প্রভাব পর্যবেক্ষণের জন্য আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, যখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চালু হবে। তবে মেট্রোরেলের ভাড়া যাতে সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে থাকে, সে ব্যাপারে জোর দেন তিনি। কারণ, ভাড়া বেশি হলে প্রত্যাশা অনুযায়ী যাত্রী পাওয়া যাবে না।

ভাড়া কমানো ছাড়াও শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নির্ধারণ, পাঁচ বছরের কম বয়সী শিশুদের ভাড়া মওকুফ করার পরামর্শ দেন তিনি। এ ছাড়া মেট্রোস্টেশনে বহু মাধ্যমভিত্তিক সমন্বিত যোগাযোগব্যবস্থা চালু করা এবং স্টেশনের আশপাশে পথচারীদের প্রাধান্য দিয়ে হাঁটার উপযোগী পরিবেশ তৈরি করার প্রতি জোর দেন।

অনুষ্ঠানে যোগাযোগবিশেষজ্ঞ ও মেট্রোরেল–সংশ্লিষ্ট ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি) প্রকল্পের পরামর্শক আফসানা হক বলেন, ঢাকার ৬০-৭০ শতাংশ মানুষ গণপরিবহন ব্যবহার করেন। গণপরিবহনের মধ্যে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে আড়াই টাকার মতো, কিন্তু মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। তাই স্বল্প দূরত্বে যারা যাতায়াত করবেন, তারা মেট্রো ব্যবহারে উৎসাহিত না–ও হতে পারেন।

এ ছাড়া মেট্রোস্টেশনের চারপাশে পরিকল্পিত ভূমি ব্যবহারের জন্য এখন যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটি আরও পাঁচ বছর আগে নেওয়া উচিত ছিল বলে তিনি মত দেন।

একটি শহরে তিন মিলিয়নের বেশি মানুষ বাস করলে ওই শহরে মেট্রোরেল চালু করাকে উৎসাহিত করা হয় উল্লেখ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলেন, এই বিবেচনায় ঢাকা শহরের জন্য মেট্রো একটি কার্যকরী ব্যবস্থা।

প্রস্তাবিত ছয়টি মেট্রোলাইনের মধ্যে উত্তরা-মতিঝিল (এমআরটি-৬) রুটটি সবচেয়ে উপযোগী বলে এটি আগে করা হচ্ছে। শহরে যানজট কমাতে ও মেট্রোর পূর্ণাঙ্গ সুফল পেতে মেট্রোর পাশাপাশি সমন্বিত উপায়ে বাস সার্ভিস চালু করা এবং স্টেশনগুলোতে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখার প্রতিও জোর দেন তিনি।

আইপিডির উপদেষ্টা অধ্যাপক আকতার মাহমুদ বলেন, একটিমাত্র মেট্রোলাইন চালু করে ঢাকা শহরের যানজট পরিস্থিতির উন্নতি হবে, তা আশা করা যাবে না।

মেট্রোরেল চালু হলে যত্রতত্র পোস্টার লাগানো বন্ধ করা, স্টেশন অপরিচ্ছন্ন না করা এবং যেখানে সেখানে ময়লা–আবর্জনা না ফেলার জন্য মেট্রোর ব্যবহারকারীদের অনুরোধ করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান