মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে যুবদলের ৬ নেতা-কর্মীর জামায়াতে যোগদান

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অঙ্গসংগঠন যুবদলের ছয়জন নেতা কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রবিবার (১৭ আগস্ট) রাতে ইউনিয়নটির মানপুর কেন্দ্রীয় মসজিদে আয়োজিত জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে যুবদলের ৭নং ওয়ার্ড সভাপতি সালাহউদ্দিনসহ ছয়জন আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

সালাহউদ্দিন ছাড়াও যারা যোগ দিয়েছেন তারা হলেন, ওয়ার্ড যুবদলের সেক্রেটারি মাহবুবুর রহমান মুকুল, সহ-সভাপতি মো. আরর আলী, সদস্য হযরত আলী, আসাদুজ্জামান ও আসাদুজ্জামান সাগর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি ফুলের শুভেচ্ছায় নতুন যোগদানকারীদের বরণ করে নেন।

ইউনিয়ন আমীর মাস্টার ইব্রাহিম বাহারির সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি অধ্যাপক মোজাম্মেল হক, উপজেলা সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, মাওলানা নুরুজ্জামান হাবিবী, মাওলানা আবুল হায়াত সহ জামায়াতের নেতা কর্মী প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দেশে চাঁদাবাজি, দখলদারি, খুন-ধর্ষণ আজ নিত্য দিনের ঘটনায় পরিণত হয়েছে। মানুষ শান্তির জন্য দিশেহারা। একমাত্র ইসলামের পথই এ শান্তির গ্যারান্টি দিতে পারে।”

এসময় নতুন যোগদানকারী যুবদল নেতা সালাহউদ্দিন বলেন, জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা এ দলে যোগদান করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ

আবু বক্কর সিদ্দিক : কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমানেরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪

আবু বক্কর সিদ্দিক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু