রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এম আলি পলি ক্লিনিকে ডাক্তারের ভূল চিকিৎসায় ফিস্টুলা রোগী ক্যান্সারে আক্রান্ত, থানায় অভিযোগ

এম আলি পলি ক্লিনিকে ডাঃ মোঃ সহিদুর রহমানের ভূল চিকিৎসায় ফিস্টুলা রোগী রোজিনা খাতুন এখন ক্যান্সারে আক্রান্ত বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে রসুলপুর গ্রামের রোজিনা খাতুনের স্বামী মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ডাঃ মোঃ সহিদুর রহমানসহ আরও একজনকে বিবাদী করে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার ওসি আবু জাহিদ ফখরুল আলম খান জানান, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাদীকে তার স্ত্রী রোজিনা খাতুন শারীরিক অসুস্থ্যতার কথা জানালে বিবাদীর চেম্বারে নিয়ে যায়। এরপর ডা. মো. সহিদুর রহমান তার স্ত্রীর ফেস্টুলা অপারেশন করার পরামর্শ দেয়। সেই প্রেক্ষিতে বাদী তার স্ত্রীকে ঐ ডাক্তারের দ্বারা অপারেশন করিয়ে নেয়। অপারেশন পরবর্তী সময়ে ডাক্তার বিভিন্ন ঔষধ তার স্ত্রীর ব্যবস্থাপত্রে লিখে দেয়। এছাড়াও পরবর্তীতে তার স্ত্রীর সমস্যা দেখা দিলে সাইফুল ডাক্তারের কাছে নিয়ে যায়। তখনও ডাক্তার বিভিন্ন ঔষধ লিখে দেয়।

ওই ঔষধগুলো খেয়ে তার স্ত্রীর সমস্যা নিরাময় হয়নি। বরং তার স্ত্রীর সমস্যা দিনদিন আশংঙ্কাজনকভাবে বাড়তে থাকে। তখন তার স্বামী সাইফুল স্ত্রীকে নিয়ে ডা. সুজিত রায়ের কাছে পরামর্শ নিতে যায়। তিনি পরীক্ষা-নিরীক্ষা করিয়া জানায় তার স্ত্রী রোজিনা খাতুন ক্যান্সারে আক্রান্ত। এরপর রোজিনা খাতুনের স্বামী ডা. মো. সহিদুর রহমানকে বিষয়টি জানালে তার পক্ষ নিয়ে এম আলি পলি ক্লিনিকের পরিচালক মো. মিল্টন বাদীর স্বামীসহ তার স্ত্রীকে গালিগালাজসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখায়। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত অসহায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

আরও জানা গেছে, এম আলি পলি ক্লিনিকের ডাঃ মোঃ সহিদুর রহমানের ভূল চিকিৎসায় তার স্ত্রী রোজিনা খাতুনের পেছনে প্রায় ১ লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে। তার স্বামী মো. সাইফুল ইসলাস (৬৮) একজন শারীরিক প্রতিবন্দ্বী। তাদের ৩টি সন্তান রয়েছে।

দৃশ্যমান কোনো উপার্জনের পথ না থাকায় নিরুপায় জীবন-যাপন করছে পরিবারটি। তার উপর স্ত্রী রোজিনা খাতুনের চিকিৎসা ব্যয় মেটাতে অক্ষম শারীরিক প্রতিবন্দ্বী স্বামী মো. সাইফুল ইসলাস। সেজন্য তিনি ন্যায় বিচারের পাশাপাশি সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান। যোগাযোগ-রোজিনার স্বামী মো. সাইফুল ইসলাম (০১৭৬৫৭২৩২৩২)

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ