বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামি বিশ্বকাপেও খেলতে পারে মেসি: আর্জেন্টাইন কোচ স্কালোনি

অবশেষে বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। দীর্ঘ বর্ণিল ক্যারিয়ারে যা তার প্রথম সোনালি ট্রফি অর্জন। সেই সঙ্গে গোল্ডেন বলও জিতেছেন এ ফুটবল জাদুকর।

বয়স এখন ৩৫। তবে গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন মেসি। মাঠের খেলায় বয়সের ছাপ একটুও বোঝা যায়নি। খেলেছেন টগবগে তরুণের মতোই।

বিশ্বকাপ শেষেও আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মেসি। তবে আলবিসেলেস্তেদের হয়ে আর কতদিন মাঠ মাতাবেন তা স্পষ্ট করেননি তিনি।

২০২৬ বিশ্বকাপে মেসির বয়স হবে ৩৯। স্বাভাবিকভাবেই ক্যারিয়ারের সায়াহ্নে এসে পৌঁছেছেন ভিনগ্রহের ফুটবলার। এ সময়ে বুটজোড়া তুলে রাখার প্রস্তুতি নেন খেলোয়াড়রা। তবে আগামী বৈশ্বিক আসরে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী আর্জেন্টনাইন কোচ লিওনেল স্কালোনি।

সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে জানানো হয়, রেডিও কালভিয়াকে স্কালোনি বলেছেন, পরবর্তী বিশ্বকাপে যেতে পারবে মেসি।

বিশ্বকাপজয়ী কোচ বলেন, এটি পুরোপুরি নির্ভর করবে মেসির ওপর। আসলে সে কি চায়, সেটি দেখার বিষয়। ও কেমন অনুভব করে তা দেখতে হবে। তার জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা। মাঠে এখনো দুর্দান্ত দলের প্রাণভোমরা। আর্জেন্টিনার সঙ্গে সে থাকলে আমাদের জন্য দারুণ হবে।

কাতারে ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে মেসি বলেছিলেন, এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। তবে ২০২৬ সালে তাকে খেলার জন্য চাপ দিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ২৩তম আসর।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন