মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাবার ওপর ক্ষোভ, মণিরামপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা

যশোরের মণিরামপুরে রাকিবুল ইসলাম (২২) নামের এক কলেজ ছাত্র বিষ পানে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি-২০২৩) দুপুরে মণিরামপুর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
রাকিবুল ইসলাম উপজেলার ঘুঘুদা গ্রামের প্রবাসী মশিয়ার রহমানের ছেলে। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বাবা কুয়েত নিতে দেরি করায় ক্ষোভে রাকিবুল আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের।

স্থানীয় ইউপি সদস্য বাবর আলী বলেন- রাকিবুলের বাবা দীর্ঘদিন ধরে কুয়েত থাকেন। তিনি ছেলেকে সেখানে নিয়ে যেতে চেয়েছিলেন। এজন্য রাকিবুল পাসপোর্ট করেছিলেন। কিন্তু তাকে বিদেশ নিতে দেরি করছিলেন বাবা মশিয়ার। এতে রাকিবুল ক্ষিপ্ত হয়ে ওঠেন। দ্রুত বিদেশ নিতে না পারলে তিনি আত্মহত্যা করবেন বলে বাবা-মাকে হুমকি দিচ্ছিলেন।

বাবর আলী বলেন- ৩-৪ দিন ধরে রাকিবুল মায়ের উপর রাগ করে ছিলো। এরপর মঙ্গলবার সকালে সে বিষ পান করে। টের পেয়ে বাড়ির লোকজন তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেন। সেখান থেকে দুপুর ২টার দিকে মণিরামপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডবয় আক্তার হোসেন বলেন- হাসপাতালে আনার পর চিকিৎসক সাইফুদ্দিন রোগীকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন- খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছি। বুধবার (২৫ জানুয়ারি-২০২৩) সকালে ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি