বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমালিয়ায় মার্কিন বাহিনীর স্পেশাল অপারেশনে আইএস নেতা নিহত

সোমালিয়ায় মার্কিন বাহিনী স্পেশাল অপারেশন চালিয়েছিল। ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রে জানিয়েছে, দীর্ঘ পরিকল্পনার পর ওই অপারেশন চালিয়েছিল দেশের সেনা। উত্তর সোমালিয়ার একেবারে প্রান্তিক এক অঞ্চলে এই অপারেশন চালানো হয়েছে। নিহত আইএস এর আঞ্চলিক নেতা বিলাল আর সুদানি।

বিলাল শুধু সোমালিয়া নয়, গোটা এলাকার আইএস সংগঠনকে চালনা করতো। বৃহস্পতিবার সাংবাদিকদের ডেকে এই খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এই অপারেশন চালানো হয়েছিল। সূত্রের দাবি, পাহাড়ের গুহায় লুকিয়ে ছিল আল সুদানি। মার্কিন বাহিনী সেখানে পৌঁছানোর পর অন্তত ১০ আইএস যোদ্ধার সঙ্গে তাদের তুমুল লড়াই হয়।

তাদের সকলকে হত্যা করার পর সুদানিকে মারা হয়। অপারেশনে কোনো সাধারণ মানুষের মৃত্যু হয়নি। কেবলমাত্র একজন মার্কিন সেনা আহত হয়েছেন। তাকে একটি সেনার কুকুর আক্রমণ করেছিল।

যুক্তরাষ্ট্রের দাবি, আইএস সংগঠনে যোগ দেওয়ার আগে আল কায়দার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল বিলাল। আল শাবাবে যোদ্ধাদের প্রশিক্ষণ ও যোগদানের দায়িত্ব ছিল তার। পরে আল কায়দা ছেড়ে আইস সংগঠনে যোগ দেয় সুদানি। আফ্রিকা ও আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে ছিলেন তিনি। এই গোটা অঞ্চলের অপারেশনের ফান্ড তিনি জোগাড় করতেন।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা