সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাপানের ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী নির্বাচিত

জাপানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। ৬৪ বছর বয়সী এই রক্ষণশীল রাজনীতিককে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। খবর বিবিসির

‘জাপানের আয়রন লেডি’ খ্যাত তাকাইচি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের অনুরাগী হিসেবে পরিচিত। এটি তার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা ছিল এবং এবারই তিনি সফল হলেন।

তবে তাকাইচির দায়িত্বভার নেওয়া সহজ হবে না। সাম্প্রতিক বছরগুলোতে জাপানে প্রধানমন্ত্রীর পদে স্থিতিশীলতা নেই। পাঁচ বছরে চতুর্থবারের মতো নতুন প্রধানমন্ত্রী পেল দেশটি। এর আগের নেতারা এলডিপির নানা কেলেঙ্কারি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত হয়ে পদত্যাগ করেন।

এলডিপির কট্টরপন্থি ধারা থেকে উঠে আসা তাকাইচি প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। আবের নীতি ও দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকারও করেছেন তিনি।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার সামনে রয়েছে বহু চ্যালেঞ্জ—মন্দার কবলে থাকা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনপূর্ণ কূটনৈতিক সম্পর্ক সামলানো এবং কেলেঙ্কারি-জর্জরিত এলডিপিকে ঐক্যবদ্ধ রাখা।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট