বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনার ফুলতলা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মিলন ফকির (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার আলকা গ্রামের আইডিয়াল মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মিলন ফকির ওই এলাকার আব্দুল ওহাব ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাঁড়িয়ে ছিলেন মিলন ফকির। হঠাৎ একটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করলে মিলন ফকির দৌড়ে স্থানীয় একটি দোকানে ঢুকে পড়েন। সেখানেও তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মিলন।

স্থানীয় লোকজন জানান, মিলন ফকির কয়েকজনের সঙ্গে ফুলতলার শিকিরহাট খেয়াঘাট ইজারা নিয়ে পরিচালনা করতেন। ঘাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা কী কারণে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় এখনও কেউ আটক নেই।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনা নগরীতে পুকুরে গোসল করতে নেমে শাহেদ মাহমুদ নামে এক স্কুলছাত্রের করুণবিস্তারিত পড়ুন

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’
  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ