বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দাড়ি-পাল্লায় ভোটের জোয়ার বইছে সারা দেশে : গোলাম পরওয়ার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শুধু সাতক্ষীরা নয়, সারা দেশের মানুষ এখন দাড়ি-পাল্লায় ভোট দিতে আগ্রহী হয়ে উঠেছে।

সোমবার (২০ অক্টোবর) বিকালে সাতক্ষীরার তালা ফুটবল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ছাত্র-যুব সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অধ্যাপক পরওয়ার বলেন, ১৯৯১ সালে কোনো জোট ছাড়া তালা-কলারোয়ায় জামায়াতের প্রার্থী শেখ আনছার আলী বিজয়ী হয়েছিলেন। এক সময় মানুষ ভাবত হিন্দু মানে আওয়ামী লীগ, হিন্দু মানে নৌকা। এখন সময় বদলেছে, তালা-কলারোয়ায় হিন্দু মানে দাড়ি পাল্লা। বিএনপির এক নেতার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের মতো জামায়াতকে নিষিদ্ধ করার কথা বলে, তবে এটি ফ্যাসিস্ট মনোভাবের প্রকাশ। যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা কখনো অন্য দলের রাজনীতি নিষিদ্ধের কথা বলতে পারে না। তিনি অভিযোগ করেন, জামায়াতের পোস্টার-লিফলেট ছিঁড়ে ফেলা হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জনগণের দোয়া ও সমর্থনে বিজয়ী হতে পারলে আমরা সন্ত্রাস, টেন্ডারবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ে তুলব। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দেশে প্রকৃত সুশাসন ফিরে আসবে। সমাবেশে তালা-কলারোয়া আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ দাড়ি-পাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. মফিদুল্লাহ এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা আমীর শহীদুল ইসলাম মুকুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক,জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন ও জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা ওবিস্তারিত পড়ুন

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত