মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে পানির স্তর নেমে যাওয়ায়, গভীর নলকূপে পানি উঠছে কম

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপগুলোতে পানি উঠছে কম। চেপে চেপে খুব কষ্টকরে নলকূপ থেকে পানি উঠাচ্ছে মানুষ এমনটাই দেখাগেছে।

জলবায়ুর পরিবর্তনই এর অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। নলকূপগুলোতে পানি কম উঠায় মানুষের কষ্ট বেড়েছে।

স্থানীয়রা জানিয়েছেন- রাজগঞ্জ এলাকায় ভূগর্ভস্থ পানির ব্যবহার আগের থেকে অনেক বেড়েছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় বাসা-বাড়ির নলকূপে পানি উঠছে কম। এতে নিরাপদ বিশুদ্ধ সুপেয় পানি উঠাতে খুব কষ্টহচ্ছে মানুষের।

রাজগঞ্জ হাইস্কুলের মাঠে গত বৃহস্পতিবার সকালে দেখাগেছে- গভীর নলকূপ চেপে চেপে কৃষ্ণপদ নামের একজন পানি উঠাচ্ছে কলসে। তিনি বলেন- পানি উঠাতে খুব কষ্ট হচ্ছে। নলকূপ থেকে পানিই উঠছে না। সামান্য পরিমান পানি উঠছে। অনেক সময় লাগছে এক কলস পানি ভরতে।

এদিকে- রাজগঞ্জ এলাকার কয়েকজন কৃষকেরা জানিয়েছেন- পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষি কাজে, যেমন- চলতি ইরি-বোরো ক্ষেতে ও সবজি ক্ষেতে পানি উঠাতে সমস্যা হচ্ছে। মাটি খুড়ে গর্ত করে, কৃষকেরা তাদের সেচ মেশিনগুলো নিচে সেটিং করে পানি উঠাচ্ছেন।

জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস থেকে বলা হচ্ছে- এই সময় সাধারণতো পানির স্তর নিচে নেমে যায়। আর ভূগর্ভস্থ পানির ব্যবহার অনেক বেড়েছে। ফলে গভীর নলকূপের পানির উঠাতে মানুষের একটু কষ্টহচ্ছে। এটা প্রাকৃতিক ভাবে হয়ে থাকে। এ সমস্যা আবার প্রাকৃতিক ভাবেই ঠিক হয়ে যায়।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন