বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের আগ্রার কেন্দ্রীয় কারাগারে

হিন্দুরা রাখছে রোজা, মুসলিমরা করছে উপবাস সৌহার্দ্য আর সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির

হিন্দু কয়েদিরা রাখছে রোজা, মুসলিমরা করছে উপবাস
সৌহার্দ্য আর সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়লো ভারতের আগ্রার কেন্দ্রীয় কারাগারের হিন্দু ও মুসলিম কয়েদিরা। একে অপরের ধর্মীয় আচারকে সম্মান জানাতে মুসলিমরা করছে চৈত্র নবরাত্রির উপবাস আর হিন্দুরা পবিত্র রমজান মাস উপলক্ষে করছে রোজা পালন।

যা কিছু অশুভ, তার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবার জন্য ৯ দিন ধরে চৈত্র নবরাত্রি পালন করা হয় হিন্দু ধর্মে। যা শুরু হয়েছে গেলো ২২ মার্চ থেকে। অন্যদিকে তার পরের দিন থেকেই ভারতে শুরু হয়েছে মুসলিমদের জন্য পবিত্র মাহে রমজান মাস।

এই দুই পবিত্র উপলক্ষ্যকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ে দেখালেন আগ্রার কেন্দ্রীয় কারাগারের কয়েদিরা। হিন্দু ভাইদের সঙ্গে একসঙ্গে উপবাস করছে বেশ কয়েকজন মুসলিম। আর মুসলিমদের পাশে থাকার বার্তা দিয়ে রোজা পালন করছে হিন্দু কয়েদিরা।

জেল কর্তৃপক্ষ এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাগাভাগি করতেই ভাইরাল হয়েছে। তাতে শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ার। বেশিরভাগই বলছেন, এটিই হলো ভারতের আসল চেহারা। জেল কর্তৃপক্ষকে প্রসংশায় বাসাচ্ছেন নেটিজেনরা।

আগ্রা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রাধাকৃষ্ণ মিশ্র জানান, নবরাত্রি উপলক্ষে মুসলিম কয়েদিরা উপবাস করার পাশাপাশি জেলে চত্বরে থাকা মন্দিরে অনুষ্ঠিত ভজনেও যোগ দিচ্ছে। সেই সঙ্গে হিন্দুরাও পালন করছে রোজা। এটা খুবই ভালো একটা উদ্যোগ যার মাধ্যমে উভয় ধর্মের কয়েদিরা হিন্দু-মুসলিম ঐক্যের বার্তা দিচ্ছে।

কারাগারের মুসলিম কয়েদি নওশাদ বলেন, মুসলিম ৯ দিন উপবাস করছে আর হিন্দুরা উপবাস করছে রমজানের জন্য। আমি নিজে নবরাত্রির প্রথম দিন উপবাস করেছিলাম আর শেষ দিনেও করব। জেলের মধ্যে আমরা একসঙ্গে বসবাস করি। একে অপরের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানাই। জেলের মধ্যে মন্দিরে অনুষ্ঠিত ভজনেও হিন্দু কয়েদিদের সঙ্গে যোগ দিই আমরা।

আগ্রা কারাগারের জেলার অলোক সিং জানান, প্রায় ৯০৫ জন কয়েদির মধ্যে ১৭ জন মুসলিম নবরাত্রিতে উপবাস করছে আর রোজা রাখছে ৩৭ জন হিন্দু।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা