বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিশু নাতির লাশ দেখতে যেয়ে সর্বহারা হলেন নানা

কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শক কামাল হোসেনের ছোট মেয়ে জান্নাতুল ইয়াসমিন তোবা গতকাল মঙ্গলবার ইফতারের পূর্ব মূহুর্তে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন(ইন্না,,,রাজিউন)।

কামাল হোসেন পূর্ব কয়লা গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক আরশাফ আলীর ছেলে। জানা যায়, ১৮ মাস বয়সের তোবা বাবার সাথে গোসল করতে যেতে চাইলে,বাবা কৌশলে তোবাকে তার দাদীর নিকটে রেখে গোসল করতে বাড়ীর সামনের পুকুরে যান। বাবা গোসল করে ঘরে প্রবেশ করে ইফতার নিয়ে বসার সময় মেয়ে তোবাকে খোঁজ করে না পেয়ে পুকুরে যেয়ে তোবার ভাসমান অবস্থায় দেখতে পান।

পুকুর থেকে তুলে গ্রাম্য ডাক্তারের নিকট নিয়ে গেলে তোবাকে মৃত্যু ঘোষণা করেন।

খবর পেয়ে একই গ্রামে অবস্থিত তার নানা প্রাণী চিকিৎসক ডা: নজরুলসহ বাড়ীর লোকজন তোবাকে দেখতে দ্রুত সেখানে চলে যান। রাত ১০ টার দিকে ডা: নজরুলের স্বজনরা বাড়ীতে ফিরে দেখেন উপরের সিঁড়ি বেয়ে চোরেরা নিচে নেমে ঘরের ড্রয়ারে রাখা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও সংসারের অনেক কিছু মূল্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে গেছে।

শোকের দিনে এমন ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ