বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যেসব কারণে বাতিল হলো ইভিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বের অর্থনীতিতে চলছে সংকট। বেড়েছে ডলারের দামও। এর মধ্যেই ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।তবে এবারের নির্বাচনে ইভিএম-এ ভোটগ্রহণের কথা থাকলেও দেশের আর্থিক সংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে পুরোনো মেশিন মেরামত ও নতুন মেশিন কেনার প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুই লাখ ইভিএম মেশিন কিনতে আট হাজার ৭১১ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল ইসি। কিন্তু প্রকল্পটি অনুমোদন পায়নি একনেকে। এছাড়া পুরোনো দেড় লাখ ইভিএম মেরামতের জন্য ১২৫৯ কোটি টাকা চাওয়া হয়েছিল সরকারের কাছে। কিন্তু সে টাকাও মেলেনি। এসব সমস্যার পাশাপাশি দেশের প্রধান কয়েকটি রাজনৈতিক দলের আপত্তি ও পরামর্শ এবং ইভিএম-এ ভোট দান কারো কারো কাছে এখনও সহজ মনে না হওয়ায়, তাকে সহজতর করতে এবং ভোটের প্রতি সাধারণ মানুষের ভীতি দূর করে আস্থা ফিরিয়ে আনার বিষয়টিও বিবেচনায় ছিলো নির্বাচন কমিশনের।

সংশ্লিষ্টরা বলছেন, ইভিএমে কোনো কোনো ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট না মেলা, ভোট দিতে বিলম্ব হওয়া, কারিগরি ত্রুটিসহ নানাবিধ কারণে সাধারণ মানুষ জটিলতায় পড়েছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে। ব্যালটে ভোট করতে এ বিষয়গুলোও বিশেষ বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন। মূলত বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট মোকাবেলার পাশাপাশি সর্বস্তরের মানুষের ভোটদান সহজীকীকরণ নিশ্চিত করতে ইভিএম বাদ দিয়ে নির্বাচন কমিশন এবার ব্যালটে ফিরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে ইভিএম বাদ দেওয়াকে স্বাগত জানিয়ে নির্বাচন বিশ্লেষক আব্দুল আলীম বলছেন, “ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলোর সমঝোতা ছিল না। কারও কারও আপত্তি ছিল, ঘোর বিরোধিতাও ছিল। সব বিবেচনা করে বর্তমান কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, (৩০০ আসনে ব্যালট পেপার থাকবে) তা সঠিক সিদ্ধান্ত।”

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালট পেপারে ও স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ হবে বলে গত ৪ এপ্রিল গণমাধ্যমকে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।

একই রকম সংবাদ সমূহ

জিয়াউর রহমানের দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ দেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে কোনো ধর্ম, বর্ণ, গোত্র বা সংস্কৃতির মানুষের জন্য বৈষম্যেরবিস্তারিত পড়ুন

নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলো জামায়াতেবিস্তারিত পড়ুন

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদবিস্তারিত পড়ুন

  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নেতাদের বৈঠক
  • সাগর-রুনি হত্যা তদন্তে অগ্রগতি নেই, প্রতিবেদন পেছালো ১২৮ বার
  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম