বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৫৩

অভ্যুত্থান বিরোধীদের দুর্গ হিসেবে খ্যাত সেন্ট্রাল টাউন সাগাইংয়ে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। মঙ্গলবার এই হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।

মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে সাগাইং এলাকার বাসিন্দাদের উদ্ধৃত করে এবং স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা। সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ দখলের পর এটি সবচেয়ে খারাপ পরিস্থিতি বলে ধারণা করা হচ্ছে।

থাইল্যান্ডের ব্যাংকক থেকে আল জাজিরার প্রতিবেদক টনি চেং বলেছেন, সেখানে একটি প্রশাসনিক অফিস উদ্বোধন উপলক্ষে স্থানীয়রা জড়ো হয়েছিল। সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে যুদ্ধবিমান নিয়ে মিয়ানমারের জান্তা তাদের ওপর আক্রমণ করে। এরপর মিগ-৩৫ হেলিকপ্টার ব্যবহার করেও হামলা করা হয়। নিহতদের অধিকাংশ বেসামরিক নাগরিক।

প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবামাধ্যম বিবিসি জানিয়েছে, এই হামলায় নিহতদের মধ্যে ১৫ নারী ও শিশু রয়েছে।

এর আগে একজন উদ্ধারকারী জানিয়েছেন, অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে মিয়ানমারের সেনাবাহিনী এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি। সূত্র: বিবিসি, আল জাজিরা

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবংবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

  • বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক