মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অভিনব কায়দায়..

কলারোয়ায় সাইকেলের টায়ারে মিললো ৪টি স্বর্ণের বার

সাতক্ষীরার কলারোয়ায় সাইকেলের টায়ার থেকে ৪টি স্বর্ণের বার সহ মোঃ ইমাম হোসেন(৪০) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এর ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার(১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্তে অভিযান চালিয়ে তাকে স্বর্ণ সহ আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। আটক চোরাচালানী একই উপজেলার কাকডাঙা গ্রামের হঠাৎগঞ্জ এলাকার মোঃ ইব্রাহিম হোসেনের ছেলে।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙা বিওপির সীমানা পিলার ১৩/৩-এস এর ৬ আরবি হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াডাঙা বাজার এলাকায় অবস্থান নেন বিজিবি সদস্যরা। এসময় সাইকেলযোগে আসা ওই চোরাকারবারীকে চ্যালেঞ্জ করে দেহ তল্লাশি চালান তারা। কিন্তু তার কাছে কিছু না পাওয়ায় সাইকেল সহ ক্যাম্পে নিয়ে আসে বিজিবি। এসময় সাইকেলের টায়ারের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৪টি স্বর্ণের বারের হদিস মেলে যার ওজন ৪৬৬ গ্রাম ৪৫০ মিলিগ্রাম। এর বর্তমান বাজারমূল্য প্রায় ৩৯ লক্ষ ৩৬ হাজার ৮৩৮ টাকা।
বিজিবি অধিনায়ক আরও জানান, আটক ওই চোরাচালানীর কাছে নগদ ৫০ হাজার টাকাও পাওয়া গেছে। উদ্ধারকৃত স্বর্ন ও নগদ টাকা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আটক আসামীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম