শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩ মাস পর সাতক্ষীরার নীলডুমুর সীমান্ত দিয়ে দেশে ফিরলো ভারতে আটকা পড়া ৯ নাবিক

ভারতীয় জলসীমায় গিয়ে দূর্ঘটনা কবলে পড়ে বাংলাদেশী নৌযান এমভি রাফসান হাবিব-৩। এতে ভারতে আটকা পড়ে জাহাজে থাকা নয় বাংলাদেশী নাবিক। শুক্রবার (২৮ এপ্রিল) বেলা ৩ টার দিকে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে আটকা পড়া নাবিক ও জাহাজটি সাতক্ষীরার নীলডুমুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারী জাহাজটি ভারতীয় জলসীমায় গিয়ে দূর্ঘটনার কবলে পড়ে। সেই থেকে টানা তিন মাস ভারতে আটকা ছিলেন এসব নাবিকরা।

উদ্ধার হওয়া নাবিকরা হলেন- চট্টগ্রামের বাশখালী গ্রামের আবুল কাশেম, লুড্ডা খালি গ্রামের মোঃ ইউসুফ, মধ্য সালার হাট গ্রামের বেলাল হোসেন, বাশখালী গ্রামের সাজ্জাদ হোসেন আপু, পূর্ব সৈয়দপুর গ্রামের তাবাসসুম ইউসুফ, বাশখালী গ্রামের আমির হোসেন মুন্না, ঝালকাঠি জেলার মালুয়ারা গ্রামের জাকির হোসেন হাওলাদার, নড়াইল জেলার চর দিঘলিয়া গ্রামের জাহাঙ্গীর শেখ ও ফরিদপুর জেলার গোপালপুর গ্রামের ফাহিম খান।

সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, তিন মাস ভারত জল সীমার ভিতরে দূর্ঘটনার কবণে পড়ে হেমনগর কোস্টাল পুলিশের তত্ত্ববধায়নে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছিল।

তিনি বলেন, ঘটনাটি বিজিবির দৃষ্টিতে আসার পর দূর্ঘটনা কবলিত নৌযানটি নাবিকসহ দেশে প্রত্যাবাসনের কার্যক্রম শুরু করে। অবশেষে বিএসএফ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে পতাকা বৈঠকের মাধ্যমে নৌযানটি ও নাবিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। নাবিকরা সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়