শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় সফল প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যত করণীয় বিষয়ক কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ‘সফল ফর আইডব্লিউআরএম’ প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যত করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) উপজেলা পরিষদের সভাকক্ষে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ কর্তৃক বাস্তবায়িত এ প্রকল্পের আওয়াতায় সফলতা ও সম্ভবনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ‘সফল ফর আইডব্লিউআরএম’ প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবীদ এসএম ফেরদৌস। প্রকল্পের প্রোগ্রাম অফিসার গোলাম মোহাম্মদ মশিউর রহমানের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা প্রকৌশলী দ্যুতি বিশ্বাস, মেরিন ফিসারিজ সাজ্জাদ হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কৃষিবীদ ইকবাল হোসেন, স্থানীয় কৃষক আমিরুল ইসলাম, মোনাজাত আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা.সাজেদুল ইসলাম, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুব উন্নয়ন অফিসার আহম্মেদ তাহমির সিদ্দিকী, সমবায় অফিসার মনোজিত মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রকল্পের উপজেলা ম্যানেজার নাজমুল বাসার, ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মশিউর রহমান, জামাল হুসাইন, আসুরা খাতুন সহ চাষিরা।

কর্মশালায় প্রকল্পটির বিভিন্ন সফলতা তুলে ধরা হয়। পাশাপাশি উপজেলার ৭টি মরা খাল খনন করার ফলে ওই এলাকায় ওয়াটার ম্যানেজমেন্ট কমিটি গঠন করে জলাবদ্ধতা নিরাসন, চাষের জন্য পানি সরবাহ, মৎস্যঘেরে পানি প্রবাহ চলমান হয়েছে বলে জানানো হয়। এর ফলে ওই সকল এলাকায় মৎস্যঘেরে মাছে সাথে ভেড়িতে বিভিন্ন সবজির আবাদ বেড়েছে। যার ফলে কৃষক বিগত দিনের তুলনায় অধিক লাভবান হচ্ছেন। বিশেষ করে মৎস্য ঘেরে সিজন তরমুজ, মিষ্টি কুমড়া, শিম, লাউ ব্যাপক হারে আবাদ হচ্ছে। আগামী দিনে এসব এলাকায় চাষের সম্ভবনা ও কৌশল সম্পকে অবহিত করা হয় কর্মশালায়।

সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ “সফল ফর আইডব্লিউআরএম” এর মত যুগউপযুগি প্রকল্পের মাধ্যমে কৃষিতে পিছিয়েপাড়া উপকূলীয় লবণাক্ত দেবহাটা উপজেলায় কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল পূণঃখনন সহ বিভিন্ন ট্রেনিং, সেশন ও জলবায়ু সহিষ্ণু নতুন নতুন জাতের মাধ্যমে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যায় ব্যাক্ত করেন সংশ্লিষ্টরা।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক :৫

সাতক্ষীরার দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত চারজন পলাতক আসামি ওবিস্তারিত পড়ুন

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেবহাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‍্যালি ওবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত
  • দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ
  • দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান
  • ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা
  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ